RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ৭:৪০ অপরাহ্ন

তিন মাসে আরপিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১ হাজার ৬২৬ জন; মাদক ও চোরাই মালামাল উদ্ধার

ছবিঃ আরসিটিভি

মমিনুল ইসলাম রিপন রংপুর।। দায়িত্ব গ্রহণের তিন মাস পূর্তি উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং চোরাই মালামাল উদ্ধারে পুলিশের অর্জনের বিস্তারিত চিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক সাঁড়াশি অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং জনগণের সহযোগিতার ফলে মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি গত তিন মাসে আরপিএমপির বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত তিন মাসে বিভিন্ন অভিযানে মোট ১ হাজার ৬২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩১৬ জন, মাদক কারবারি ২৮২ জন, চোর ৫৩ জন, নারী ও শিশু নির্যাতন মামলার ৩২ জন, হত্যা মামলার ৫ জন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ জন সদস্য এবং অন্যান্য মামলার ৯২৬ জন আসামি রয়েছেন।

মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২ হাজার ৬৮১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৭ দশমিক ২ গ্রাম হেরোইন, ২০ কেজি ৪ গ্রাম গাঁজা, ১৫৮ বোতল ফেনসিডিল/এসকাফ, ৩৩ দশমিক ৫ লিটার চোলাই মদ, ৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২৬টি মরফিন ইনজেকশন।

চুরি ও ছিনতাই প্রতিরোধে পরিচালিত অভিযানে ১৬ মণ চোরাই তামার তারসহ একটি ট্রাক, ৫টি চোরাই অটোরিকশা এবং ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

এ ছাড়া বিভিন্ন অপরাধে ব্যবহৃত ও গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জুয়ার তাস, মোবাইল ফোন, স্ট্যাম্প, চেকসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আরপিএমপির ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি অপরাধ প্রতিরোধে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি এবং পুলিশের সঙ্গে তথ্য আদান-প্রদানের মাধ্যমে সহযোগিতা করার আহ্বান জানান। তাঁর মতে, জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে এবং একটি নিরাপদ মহানগর গড়ে তোলা সম্ভব হবে।###

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মাসে আরপিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১ হাজার ৬২৬ জন; মাদক ও চোরাই মালামাল উদ্ধার

যশোর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নেওয়া হচ্ছে চট্টগ্রামে

নীলফামারীতে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা

লালমনিরহাট জেলা পরিষদে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত

আইপিএলের ব্র্যান্ড ভ্যালু ২০ বিলিয়ন ডলার ছাড়াল

ব্রাজিলের সঙ্গে ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার

সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়িকা মেঘলা মুক্তা আইসিইউতে

আন্তর্জাতিক বাজারে রুপার দাম বেড়েছে, কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়ামের মূল্য

গাইবান্ধায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

নাটোরে জনতা ব্যাংকের ‘বাংলা কিউআর কোড’ উদ্বোধন

১০

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

১১

আশ্রয়ন প্রকল্পের ১০০ ঘরের ৯০ টি পড়ে আছে ফাঁকা

১২

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন

১৩

পর্দায় সুলতান সালাউদ্দিন আইয়ুবির বীরত্বগাথা

১৪

খুব শিগগিরই দেশে ফিরব: সাকিব

১৫

চীনে ভূমিধসে মৃত্যু বেড়ে ৪১

১৬

শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৭

দেশের সব ধরনের দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক, শিশুদের ঝুঁকি বেশি

১৮

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা

১৯

লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৩টি গরু জব্দ

২০