RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ২:৫৯ অপরাহ্ন

আন্তর্জাতিক বাজারে রুপার দাম বেড়েছে, কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়ামের মূল্য

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে বুধবার মূল্যবান ধাতুর দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। এদিন রুপার দাম উল্লেখযোগ্যভাবে বাড়লেও প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম কমেছে। খবর রয়টার্সের।

বিশ্ববাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট সিলভারের (রুপা) দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ০৮ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, প্লাটিনামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১,৫৯৮ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে।

এছাড়া প্যালাডিয়ামের দামও ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১,২৬৪ দশমিক ৩২ ডলারে লেনদেন হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৫৬ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৪০.৬৩ ডলারে পৌঁছায়।

আগস্ট মাসে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৪,০৩৮.৯০ ডলারে লেনদেন হয়।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত এবং মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে দিকনির্দেশনার জন্য বাজারের নজর রয়েছে ফেডের চেয়ারম্যানের বক্তব্যের দিকে। ডলারের মূল্যের তারতম্যে স্বর্ণের দামে বড় প্রভাব পড়তে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলের ব্র্যান্ড ভ্যালু ২০ বিলিয়ন ডলার ছাড়াল

ব্রাজিলের সঙ্গে ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার

সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়িকা মেঘলা মুক্তা আইসিইউতে

আন্তর্জাতিক বাজারে রুপার দাম বেড়েছে, কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়ামের মূল্য

গাইবান্ধায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

নাটোরে জনতা ব্যাংকের ‘বাংলা কিউআর কোড’ উদ্বোধন

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

আশ্রয়ন প্রকল্পের ১০০ ঘরের ৯০ টি পড়ে আছে ফাঁকা

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন

পর্দায় সুলতান সালাউদ্দিন আইয়ুবির বীরত্বগাথা

১০

খুব শিগগিরই দেশে ফিরব: সাকিব

১১

চীনে ভূমিধসে মৃত্যু বেড়ে ৪১

১২

শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

দেশের সব ধরনের দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক, শিশুদের ঝুঁকি বেশি

১৪

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা

১৫

লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৩টি গরু জব্দ

১৬

প্রায় ৪০০ স্ট্রাইকরেটের ঝড়ে দলকে জেতালেন হৃদয়

১৭

আজ ২৯ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ২৯ জুলাই ২০২৬

১৯

নীলফামারীর ডোমারে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

২০