RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৩টি গরু জব্দ

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযানে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাপ সিরাপ ও তিনটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৯ জুলাই) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ জুলাই রাত ৩টা ২০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারী এলাকায় বালারহাট বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারি সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।

একই দিন সকাল সাড়ে ৮টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার দিঘলটারী এলাকায় দিঘলটারী বিওপির টহল দল পৃথক অভিযান চালায়। এ সময় ভারতীয় সীমান্ত থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি তিনটি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া দেয়। এতে চোরাকারবারীরা গরুগুলো ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনটি ভারতীয় গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ৫০ বোতল ইস্কাপ সিরাপের সিজার মূল্য ২০ হাজার টাকা এবং তিনটি গরুর মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব ধরনের দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক, শিশুদের ঝুঁকি বেশি

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা

লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৩টি গরু জব্দ

প্রায় ৪০০ স্ট্রাইকরেটের ঝড়ে দলকে জেতালেন হৃদয়

আজ ২৯ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৯ জুলাই ২০২৬

নীলফামারীর ডোমারে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

গোবিন্দগঞ্জে ৩ কোটি টাকা ব্যয়ে দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনে এমপি লিংকন

গাইবান্ধায় ৭ বছরের শিশু কে বলাৎকারের প্রতিবাদে মানববন্ধন 

‎অবৈধ মৎস্য আহরণে অভিযান প্রায় আড়াই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জব্দ জাল পুড়লো প্রশাসন

১০

বাংলাদেশে থাকতে পেরে, গাইতে পেরে আমি গর্বিত : রুনা লায়লা

১১

এক হাজার কিলোমিটার হাঁটার পদযাত্রায় টেকনাফ থেকে নীলফামারীতে

১২

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামির সতর্কতা

১৩

রাণীশংকৈলে ১৫ পিস ইয়াবাসহ যুবক আটক

১৪

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৫

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৬

শুধু আইন করে মাদক নির্মূল করা সম্ভব না, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল 

১৭

তরুণ ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

১৮

বিশ্বকাপের সেরা গোল করা কাব্রাল বললেন, ‘এ আর নতুন কী!’

১৯

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

২০