RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

আইপিএলের ব্র্যান্ড ভ্যালু ২০ বিলিয়ন ডলার ছাড়াল

ছবিঃ সংগৃহীত

মার্কিন বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকির প্রকাশিত ‘২০২৬ আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি’ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মোট ব্যবসায়িক মূল্য ১১.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ২০.৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

২০০৮ সালে অভিষেকের পর থেকে দশ দলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের আকৃষ্ট করার পাশাপাশি ব্রডকাস্ট সত্ত্ব, স্পন্সরশিপ, মার্চেন্ডাইজিং ও ফ্র্যাঞ্চাইজি বিনিয়োগের সমন্বয়ে অত্যন্ত লাভজনক একটি বাণিজ্যিক মডেল তৈরি করেছে।

চলতি বছরেই লিগের দুই ঐতিহ্যবাহী ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তন আইপিএলের প্রতি বিশ্বমানের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্রমাগত আগ্রহের প্রমাণ দেয়।

মার্চ মাসে ব্ল্যাকস্টোন, বোল্ট ভেঞ্চার্স, আদিত্য বিড়লা গ্রুপ এবং টাইমস অব ইন্ডিয়া গ্রুপের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম রেকর্ড ১.৭৮ বিলিয়ন ডলারে ফ্র্যাঞ্চাইজিটি অধিগ্রহণ করে, যা আইপিএল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রানজেকশন। মে মাসে মিত্তাল পরিবার ও আদর পুনাওয়ালা ১.৬৫ বিলিয়ন ডলারে রাজস্থান রয়্যালস কিনে নেন।

প্রতিবেদন অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো আইপিএলের ব্যবসায়িক মূল্যে দুই অঙ্কের ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা গেছে। কেবল আইপিএলের নিজস্ব ব্র্যান্ড মূল্য ১০.৩% বেড়ে ৪.৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ ও ২০২৬ মৌসুমের ব্যাক-টু-ব্যাক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৩১২ মিলিয়ন ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে লিগের সবচেয়ে প্রভাবশালী ও মূল্যবান ফ্র্যাঞ্চাইজির মর্যাদা ধরে রেখেছে।

ব্যাঙ্গালোরের পর তালিকার পরবর্তী স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (২৬৪ মিলিয়ন), কলকাতা নাইট রাইডার্স (২৪৫ মিলিয়ন) এবং চেন্নাই সুপার কিংস (২৪৪ মিলিয়ন)।

হুলিহান লোকির ফিন্যান্সিয়াল অ্যান্ড ভ্যালুয়েশন অ্যাডভাইজরি বিজনেসের ডিরেক্টর হর্ষ তালিকোটি বলেন, “আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল্যায়ন এখন নতুন উচ্চতায় পৌঁছেছে এবং বেসরকারি পুঁজির অংশগ্রহণ আরও ত্বরান্বিত হয়েছে। আইপিএল এখন আর কেবল ক্রিকেট টুর্নামেন্ট নয়; এটি স্পোর্টস, মিডিয়া ও কনজিউমার ইকোসিস্টেমের এক অনন্য মিলনস্থল, যার পেছনে রয়েছে নিশ্চিত রাজস্ব এবং দ্রুত ক্রমবর্ধমান আন্তর্জাতিক দর্শকপ্রিয়তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাট জেলা পরিষদে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত

আইপিএলের ব্র্যান্ড ভ্যালু ২০ বিলিয়ন ডলার ছাড়াল

ব্রাজিলের সঙ্গে ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার

সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়িকা মেঘলা মুক্তা আইসিইউতে

আন্তর্জাতিক বাজারে রুপার দাম বেড়েছে, কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়ামের মূল্য

গাইবান্ধায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

নাটোরে জনতা ব্যাংকের ‘বাংলা কিউআর কোড’ উদ্বোধন

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

আশ্রয়ন প্রকল্পের ১০০ ঘরের ৯০ টি পড়ে আছে ফাঁকা

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন

১০

পর্দায় সুলতান সালাউদ্দিন আইয়ুবির বীরত্বগাথা

১১

খুব শিগগিরই দেশে ফিরব: সাকিব

১২

চীনে ভূমিধসে মৃত্যু বেড়ে ৪১

১৩

শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৪

দেশের সব ধরনের দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক, শিশুদের ঝুঁকি বেশি

১৫

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা

১৬

লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৩টি গরু জব্দ

১৭

প্রায় ৪০০ স্ট্রাইকরেটের ঝড়ে দলকে জেতালেন হৃদয়

১৮

আজ ২৯ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২৯ জুলাই ২০২৬

২০