RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ২:৫২ অপরাহ্ন

গাইবান্ধায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

গ্রাফিক্সঃ আরসিটিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের কোরোগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কোরোগাছা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৫৫) এবং হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে গোলাম মওলা (৩৫)।

স্থানীয়রা জানান, গোলাম মওলা দীর্ঘদিন ধরে গাছ কেটে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে তিনি আজিম উদ্দিনের একটি গাছ কাটতে যান। গাছ কাটার একপর্যায়ে সেটি পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে। পরে গাছটি সরাতে গেলে আজিম উদ্দিন ও গোলাম মওলা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

হরিরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজ কবির বলেন, গাছ কাটার সময় সেটি বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। পরে গাছ সরাতে গিয়ে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির খানকে হত্যার হুমকি

আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো

জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার

গোবিন্দগঞ্জে সাতরে  নদী পার হতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

পাবনার ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৮ 

কুড়িগ্রামে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আজ, শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়ার প্রত্যয়

নতুন গান দিয়ে ফিরলেন মিলানা

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫

১০

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

১১

মিয়ামিতে ফিরেই অনুশীলনে মেসি, মাঠে নামবেন কবে?

১২

ভর্তির সুযোগ না পেয়ে যোগ্যতা দেখাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল এক তরুণ

১৩

নাটোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৪

নাটোরে সিংড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৫

সাঘাটায় নদী ভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

১৬

সিঁদ কেটে ঘরে ঢুকল দুর্বৃত্তরা, সকালে মিলল স্কুলশিক্ষিকার লাশ

১৭

নাটোরে লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৮

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৯

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

২০