RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ১:২৩ অপরাহ্ন

খুব শিগগিরই দেশে ফিরব: সাকিব

ছবিঃ সংগৃহীত

দেশের ক্রিকেট থেকে যোজন যোজন দূরে অবস্থান করা সাকিব আল হাসান বর্তমানে খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। এই টুর্নামেন্ট চলাকালেই নেপাল প্রিমিয়ার লিগেও দল পেয়েছেন টাইগার অলরাউন্ডার। সবকিছু ঠিকঠাক থাকলে এলপিএল শেষ করেই নেপালের উদ্দেশ্যে পাড়ি জমাবেন তিনি।

বিভিন্ন ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করলেও বিভিন্ন জটিলতায় দেশে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। জাতীয় দলে খেলা তো দূরের কথা দেশের ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর সাকিবের দেশে ফেরার ব্যাপারে আশাবাদী ছিলেন অনেকে। কিন্তু দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক সতীর্থ দায়িত্বে থাকার পরও এখনও সাকিবকে দেশে ফেরানোর ব্যাপার কোনো পদক্ষেপ নিতে পারেননি তামিম।

বিসিবি সভাপতি হওয়ার পর তামিমের সঙ্গে কথা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছিলেন, ‘একবার তার (তামিম) সঙ্গে কথা হয়েছে। ক্যাপ্টেন কার্ড ইস্যুতে কথা হয়েছিল।’

তবে ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন সাকিব আল হাসান? আদৌ কি দেশে ফেরা হবে তার? এবিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম রেভ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তর দিয়েছেন সাকিব। প্রশ্নটি ছিল ঠিক এমন, আপনি এবং আপনার পরিবার কি বাংলাদেশকে মিস করেন? নিকট ভবিষ্যতে কি দেশে ফেরার কোনো সম্ভাবনা রয়েছে?

এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমরা সবাই বাংলাদেশকে মিস করি। দেশে ফেরার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী যে খুব শিগগিরই এটা সম্ভব হবে।’

এত অবদান থাকা সত্যেও দেশে ফিরতে না পারাটা অন্যায় কি না প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমি কী ভাবছি সেটা বড় কথা নয়। বড় কথা হলো সাধারণ মানুষ কী ভাবছে। তারা যদি মনে করে আমার সাথে অন্যায় করা হয়েছে, তাহলে হয়তো তাই।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

আশ্রয়ন প্রকল্পের ১০০ ঘরের ৯০ টি পড়ে আছে ফাঁকা

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন

পর্দায় সুলতান সালাউদ্দিন আইয়ুবির বীরত্বগাথা

খুব শিগগিরই দেশে ফিরব: সাকিব

চীনে ভূমিধসে মৃত্যু বেড়ে ৪১

শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের সব ধরনের দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক, শিশুদের ঝুঁকি বেশি

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা

লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৩টি গরু জব্দ

১০

প্রায় ৪০০ স্ট্রাইকরেটের ঝড়ে দলকে জেতালেন হৃদয়

১১

আজ ২৯ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৯ জুলাই ২০২৬

১৩

নীলফামারীর ডোমারে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

১৪

গোবিন্দগঞ্জে ৩ কোটি টাকা ব্যয়ে দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনে এমপি লিংকন

১৫

গাইবান্ধায় ৭ বছরের শিশু কে বলাৎকারের প্রতিবাদে মানববন্ধন 

১৬

‎অবৈধ মৎস্য আহরণে অভিযান প্রায় আড়াই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জব্দ জাল পুড়লো প্রশাসন

১৭

বাংলাদেশে থাকতে পেরে, গাইতে পেরে আমি গর্বিত : রুনা লায়লা

১৮

এক হাজার কিলোমিটার হাঁটার পদযাত্রায় টেকনাফ থেকে নীলফামারীতে

১৯

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামির সতর্কতা

২০