RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ১:৩২ অপরাহ্ন

গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ এসকাফ জব্দ সহ গ্রেফতার-৩

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের পৃথক অভিযানে ফেন্সিডিল সমজাতীয় মাদকদ্রব্য ২ শত ১৩ বোতল এসকাফ ও দুইটি মোটরসাইকেল জব্দ সহ ৩ জন মাদক কারবারী কে গ্রেফতার করা হয়েছে।

আজ (২৫ জুলাই) শনিবার সকাল ৯ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যার দিকে সিপিসি-৩ র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের চৌকস সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অভিযান চালায়।

অভিযানের সময় চেকপোস্ট বসিয়ে একশো সিসির একটি হিরো হোন্ডা নামে একটি মোটর সাইকেলে তল্লাশি চালায়। এসময় মোটরসাইকেল থেকে অবৈধ মাকদ্রব্য ২ শত ১৩ বোতল ফেন্সিডিল সমজাতীয় এসকাফ জব্দ সহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করে।

গ্রেফতার দুই মাদক কারবারিরা হলেন, গাইবান্ধা সদরের তুলসীঘাট এলাকার(ছোট দুর্গাপুর)গ্রামের মৃত বিন্দাবন চন্দ্র মোহন্তের ছেলে শ্রী শিপলু চন্দ্র মোহন্ত(৩৩) আরেকজন, একই এলাকার ফকিরপাড়া গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে মো. আমিনুল ইসলাম (৩৮)।

এরপর একই দিনে রাত পনে আট টার দিকে র‌্যাবের চৌকস সদস্যরা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বোনারপাড়া রোডের নাকাইহাট সাকসেস মডেল স্কুলের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়।

অভিযানের সময় চেকপোস্ট বসিয়ে একশো ষাট সিসির অ্যাপাচি আরটিআর নামে একটি মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে ১ শত ৪৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সমজাতীয় এসকাফ জব্দ সহ মাহাবুব আলম ওরফে ভুট্টুো(৫০) নামে একজন কে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহাবুব আলম ভুট্টো গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা রওশনবাগ মুরারিপুর গ্রামের মৃত হাসান আলী সরকারের ছেলে।

র‌্যাব প্রাথমিক ভাবে জানতে পারে, গ্রেফতার করা ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রংপুর বিভাগ সহ সারা দেশে বিক্রি করে আসছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকরা ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ত্রন আইনে মামলা দায়ের করে জব্দ করা আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‌্যাব এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকার কথা জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎আদিতমারীতে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

বিনামূল্যে প্রোফাইল ভেরিফাই করার সুযোগ দিচ্ছে ফেসবুক

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী

গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ এসকাফ জব্দ সহ গ্রেফতার-৩

লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

রোনালদোকে বার্নাব্যুতে ফেরানোর দাবি

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১০

ঠাকুরগাঁও বিমানবন্দর জরাজীর্ণ ভবন, রানওয়েতে জন্মেছে ঘাস

১১

নীলফামারীতে ছাত্রশিবিরের ‘জুলাই ম্যারাথন’অনুষ্ঠিত: জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা না করার হুশিয়ারি

১২

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

১৩

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৪

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৫

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৬

নামাজের সময়সূচি – ২৫ জুলাই ২০২৬

১৭

আজ ২৫ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৮

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৯

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

২০