RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি আহসান হাবিব (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। একই সঙ্গে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার সাতটেকোর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে উদ্ধার হওয়া স্কুলছাত্রী ও গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, ভুক্তভোগী কিশোরী গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে একই এলাকার আহসান হাবিব তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। কিশোরী তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারেন এবং আসামির পরিবারকে অবহিত করেন।

একপর্যায়ে আসামির পরিবার কিশোরীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেও আহসান হাবিবের বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক অভিযোগ থাকায় সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে গত ৩১ মার্চ ২০২৬ সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধা সদর উপজেলার রামনাথের ভিটা মণ্ডলপাড়ায় চাচার বাড়ি থেকে বাইরে বের হলে কিশোরীকে একটি অটোরিকশাযোগে জোরপূর্বক তুলে নিয়ে যায় অভিযুক্তরা।

ঘটনার পর গত ১১ এপ্রিল ভুক্তভোগীর মা গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল সাঘাটা উপজেলার সাতটেকোর গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল ধরনের গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ছেলের বউকে হত্যার দায়ে শ্বশুর গ্রেফতার

গাইবান্ধায় সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ‘এ’ ক্যাপসুল

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে মেসি

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

১০

‎ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে লালমনিরহাট জেলার কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে মায়েদের উপচে পড়া ভিড়

১১

কুড়িগ্রামে ২ হাজার ৫০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

১২

১৭ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

১৩

কতটা জমল ৩৪ তারকার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

১৪

নাটোরে পুকুরে ভাসমান অবস্থায় রিকশাচালকের মরদেহ উদ্ধার

১৫

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

১৬

নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু

১৭

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

১৮

দিনের শুরুতেই মন খারাপ বা বিষন্নতায় ভুগছেন? যা করবেন কাটাতে…

১৯

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

২০