RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৮ জুন ২০২৬, ১:১৮ অপরাহ্ন

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও আরও দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন এবং আরেকজনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’র চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি শফিউল আলম ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। বেলা ১১টা ৪৮ মিনিট থেকে রায় পড়া শুরু হয়। প্রথমেই রায়ের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচারের জন্য অনুমতি চান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এরপর অনুমতি সাপেক্ষে এ কার্যক্রম বিটিভিতে সরাসরি দেখানো হয়।

শুরুতেই এ মামলার আসামিদের দায় পড়ে শোনান ট্রাইব্যুনাল-১’র চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা। এরপর চার্জ পড়েন বিচারক মোহিতুল হক এনাম। রায় ঘোষণা করেন বিচারপতি শফিউল আলম মাহমুদ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান। জুলাই গণঅভ্যুত্থানের সময় চানখাঁরপুলের ঘটনায় দায়ের হওয়া মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান। তারা তিনজনই পলাতক।

এ ছাড়া পলাতক রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং গ্রেপ্তার রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।বেলা ১১টা ৩৫ মিনিটে তাকে এজলাসে তোলা হয়।

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এটি পঞ্চম মামলার রায়। এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়।

অভিযোগগুলো হলো- ২০২৪ সালের ১৯ জুলাই দুপুরে রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় মো. নাদিম হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা; একই দিন বনশ্রী এলাকায় একটি নির্মাণাধীন ভবনে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে গুরুতর আহত করা ও একইদিন বিকেলে বনশ্রী এলাকায় সাত বছর বয়সী বাসিত খান মুসার মাথা ভেদ করে গুলি। সেই গুলিতেই দাদি মায়া ইসলামকে হত্যা।

গত ১৫ জুন প্রসিকিউশন ও আসামিপক্ষের দ্বিতীয় দফায় যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। ওই দিন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে যুক্তি তুলে ধরেন আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন। তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। তবে মামলার পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ২৮ জুন রায় ঘোষণার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল

চলতি বছরের ৪ মার্চ এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। তবে নতুন করে ডিজিটাল এভিডেন্স জমা দেওয়ার আবেদন করে প্রসিকিউশন। এরপর রায়টি পিছিয়ে যায়।

গত বছরের ১৮ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। একই বছরের ৭ আগস্ট ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে চালানো পুলিশের গুলি থেকে প্রাণ বাঁচাতে রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কের পাশে থাকা একটি নির্মাণাধীন ভবনে ওঠেন আমির হোসেন। ওই সময় পুলিশও তার পিছু পিছু যায়। একপর্যায়ে ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকলেও তার ওপর ছয় রাউন্ড গুলি ছোড়েন এক পুলিশ সদস্য। এতে জীবন বাঁচলেও গুরুতর আহত হন তিনি।

একই দিন বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম শহীদ হন। গুলিবিদ্ধ হন মায়া ইসলামের ছয় বছর বয়সী নাতি বাসিত খান মুসাও। দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও এখনও কথা বলতে পারছে না শিশুটি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

কতটা জমল ৩৪ তারকার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

নাটোরে পুকুরে ভাসমান অবস্থায় রিকশাচালকের মরদেহ উদ্ধার

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

দিনের শুরুতেই মন খারাপ বা বিষন্নতায় ভুগছেন? যা করবেন কাটাতে…

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

বাংলাদেশিদের জন্য আজই চালু ভারতের পর্যটন ভিসা

ব্রাজিল কিংবদন্তির ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মেসি

১০

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, এখনও নিখোঁজ ৫১ হাজার

১১

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির অভিযানে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার

১২

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

১৩

আজ ২৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ২৮ জুন ২০২৬

১৫

ড্রয়ের পর হাতে লেখা ‘নোট’ রেখে ড্রেসিংরুম ছাড়ল ইরান

১৬

হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা

১৭

গাইবান্ধায় আদালতের আদেশ অমান্য করে সরকারি লিজের জমি দখলের চেষ্টা

১৮

শিক্ষাছুটি শেষে না ফেরায় হাবিপ্রবির ১৪ শিক্ষকের চাকরি বাতিল

১৯

রাশিয়ার প্রতিরক্ষা কারখানায় ইউক্রেনের মিসাইল হামলা

২০