RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ৩:১১ অপরাহ্ন

‎ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে লালমনিরহাট জেলার কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে মায়েদের উপচে পড়া ভিড়

ছবিঃ আরসিটিভি

‎লালমনিরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আজ রবিবার সকাল ৮টায় কার্যক্রম শুরুর আগে থেকেই জেলার কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে মায়েদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভিড় আরও বাড়তে থাকে।

‎​সরেজমিনে সদর হাসপাতাল, পৌরসভা, রেল স্টেশন, বাসস্ট্যান্ড ও বিভিন্ন স্কুলসহ নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে দেখা যায়, শিশুদের ক্যাপসুল খাওয়াতে মায়েরা পরম যত্নে অপেক্ষা করছেন।

‎লালমনিরহাটের সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম জানান, ভিটামিন ‘এ’ শুধু শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্বই রোধ করে না, বরং এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। এটি ডায়রিয়া, নিউমোনিয়া ও হামের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমায় এবং শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎​এ বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, সন্তানদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ নিয়ে মায়েদের সচেতনতা এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের ব্যাপক প্রচারণাই এই স্বতঃস্ফূর্ত সাড়ার মূল কারণ। মায়েদের এই সচেতনতা শিশুদের আগামী দিনের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।

‎এর আগে সকালে সদর হাসপাতালের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। এসময় সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিমসহ চিকিৎসকগণ ও স্বাস্থকর্মীরা উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, অপুষ্টিজনিত অন্ধত্ব রোধ ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লালমনিরহাট জেলাজুড়ে এবার ২ লক্ষ ১১ হাজারের বেশি শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ছেলের বউকে হত্যার দায়ে শ্বশুর গ্রেফতার

গাইবান্ধায় সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ‘এ’ ক্যাপসুল

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে মেসি

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

১০

‎ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে লালমনিরহাট জেলার কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে মায়েদের উপচে পড়া ভিড়

১১

কুড়িগ্রামে ২ হাজার ৫০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

১২

১৭ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

১৩

কতটা জমল ৩৪ তারকার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

১৪

নাটোরে পুকুরে ভাসমান অবস্থায় রিকশাচালকের মরদেহ উদ্ধার

১৫

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

১৬

নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু

১৭

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

১৮

দিনের শুরুতেই মন খারাপ বা বিষন্নতায় ভুগছেন? যা করবেন কাটাতে…

১৯

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

২০