RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৮ জুন ২০২৬, ৪:২১ অপরাহ্ন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ছবিঃ সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে ১১৬ শিশুর শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭১০ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৯৪১ নতুন রোগী শনাক্ত হয়েছেন। ফলে ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৯৯ হাজার ২০৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৯ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, হাম পরিস্থিতির কারণে হাসপাতালগুলোতে রোগীর চাপও অব্যাহত রয়েছে। গত ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৮২ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৯ হাজার ১৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসাসেবার আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের পূর্ণাঙ্গ টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ছেলের বউকে হত্যার দায়ে শ্বশুর গ্রেফতার

গাইবান্ধায় সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ‘এ’ ক্যাপসুল

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে মেসি

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

১০

‎ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে লালমনিরহাট জেলার কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে মায়েদের উপচে পড়া ভিড়

১১

কুড়িগ্রামে ২ হাজার ৫০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

১২

১৭ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

১৩

কতটা জমল ৩৪ তারকার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

১৪

নাটোরে পুকুরে ভাসমান অবস্থায় রিকশাচালকের মরদেহ উদ্ধার

১৫

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

১৬

নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু

১৭

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

১৮

দিনের শুরুতেই মন খারাপ বা বিষন্নতায় ভুগছেন? যা করবেন কাটাতে…

১৯

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

২০