RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন

গাইবান্ধায় সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ‘এ’ ক্যাপসুল

ছবিঃ আরসিটিভি

শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষা, অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গাইবান্ধায় শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৫৩ হাজার ৮০৪ জন শিশুকে এই পুষ্টি সুরক্ষার আওতায় আনার মহাপরিকল্পনা নিয়ে আজ সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এই কার্যক্রম

সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিশুদের মুখে ক্যাপসুল তুলে দিয়ে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন গাইবান্ধা পৌরসভার প্রশাসক মুশফিকুর রহমান।

গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শেখ মুত্তাজুল ইসলাম এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফ সরকারসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সকাল থেকেই জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র এবং স্বাস্থ্যকেন্দ্রে অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কেন্দ্রগুলোতে শিশুদের বয়স অনুযায়ী দুই ভাগে ভাগ করে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

৬ থেকে ১১ মাস বয়সী শিশু: দেওয়া হচ্ছে নীল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যাপসুল,১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু: দেওয়া হচ্ছে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যাপসুল।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন ‘এ’ কেবল অন্ধত্বই দূর করে না, বরং শিশুর স্বাভাবিক বৃদ্ধি এবং সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জাদুর মতো কাজ করে।

জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ করতে তারা বদ্ধপরিকর। “একটি শিশুও যেন বাদ না পড়ে”-এই প্রত্যয় নিয়ে জেলার সকল অভিভাবককে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে এসে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য বিশেষভাবে আহবান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ছেলের বউকে হত্যার দায়ে শ্বশুর গ্রেফতার

গাইবান্ধায় সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ‘এ’ ক্যাপসুল

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে মেসি

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

১০

‎ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে লালমনিরহাট জেলার কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে মায়েদের উপচে পড়া ভিড়

১১

কুড়িগ্রামে ২ হাজার ৫০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

১২

১৭ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

১৩

কতটা জমল ৩৪ তারকার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

১৪

নাটোরে পুকুরে ভাসমান অবস্থায় রিকশাচালকের মরদেহ উদ্ধার

১৫

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

১৬

নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু

১৭

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

১৮

দিনের শুরুতেই মন খারাপ বা বিষন্নতায় ভুগছেন? যা করবেন কাটাতে…

১৯

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

২০