RCTV Logo বিনোদন ডেস্ক
২৮ জুন ২০২৬, ২:০৫ অপরাহ্ন

কতটা জমল ৩৪ তারকার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

ছবিঃ সংগৃহীত

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম’ ছিল বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি। বিশেষ করে অনিল কাপুর ও নানা পাটেকরের ‘মজনু-উদয়’ জুটি আজও দর্শকের কাছে সমান জনপ্রিয়।

তবে সেই সাফল্য ধরে রাখতে পারেনি ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘ওয়েলকাম ব্যাক’। ফলে তৃতীয় ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল অনেক বেশি। ৩৪ জন তারকার বিশাল সমাবেশ, পুরনো জনপ্রিয় ছবির একের পর এক রেফারেন্স—সব মিলিয়ে আগ্রহের কমতি ছিল না। কিন্তু শেষ পর্যন্ত কি সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পেরেছে ছবিটি?

পরিচালক আহমেদ খানের ২ ঘণ্টা ৪৪ মিনিটের এই ছবিতে রয়েছেন অক্ষয় কুমার, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, জনি লিভার, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি, রাজপাল যাদব, শ্রেয়স তলপড়ে, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, রবিনা ট্যান্ডনসহ বিশাল তারকাবহর।

গল্পের মূল উপজীব্য ‘সিনেমার মধ্যে সিনেমা’ নির্মাণ। পাশাপাশি ‘দ্য প্রোডিউসার্স’ ও ‘ট্রপিক থান্ডার’ থেকে অনুপ্রেরণা নেওয়ার পাশাপাশি ‘ওয়েলকাম’, ‘হেরা ফেরি’, ‘আওয়ারা পাগল দিওয়ানা’, ‘মোহরা’ ও ‘খিলাড়ি’র মতো একাধিক বলিউড ছবির রেফারেন্স ব্যবহার করা হয়েছে।

তবে এত আয়োজনের পরও ছবির সবচেয়ে বড় দুর্বলতা এর চিত্রনাট্য। প্রবাদ আছে, অতিলোভে তাঁতি নষ্ট।

এই ছবির ক্ষেত্রেও যেন সেটিই সত্যি হয়েছে। অসংখ্য তারকা, একের পর এক রেফারেন্স আর অতিরিক্ত কৌতুকের চেষ্টায় গল্পটি শেষ পর্যন্ত জগাখিচুড়িতে পরিণত হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ মূলত জঙ্গলে একদল ফ্লপ তারকার উদ্ভ্রান্ত অ্যাকশন আর সিনেমা বানানোর নামে দীর্ঘ এক পিকনিক। ১৬৪ মিনিটের ছবিতে অক্ষয় কুমার ও জনি লিভারের কয়েকটি কমেডি সংলাপ দর্শককে হাসাতে সক্ষম হলেও দুর্বল চিত্রনাট্য এবং অপ্রয়োজনীয় দীর্ঘায়িত দৃশ্য ছবির গতি বারবার থামিয়ে দেয়।

অনেক দৃশ্যই যেন শুধুই সময় পূরণের জন্য রাখা হয়েছে।

সেই সঙ্গে পুরো ছবিতে অতিরিক্ত গ্রিন স্ক্রিন ব্যবহারের কারণে ভিজ্যুয়ালও কৃত্রিম মনে হয়। জ্যাকি শ্রফের সন্ত্রাসী চরিত্রকে আলাদা মাত্রা দিতে গিয়ে ‘ধুরন্ধর’-এর অক্ষয় খান্নার স্টাইল অনুসরণের চেষ্টা করা হয়েছে, যা দৃশ্যের সঙ্গে খুব একটা মানানসই হয়নি। এমনকি শেষদিকে ‘বজরঙ্গী ভাইজান’-এর একটি দৃশ্যের ছায়াও স্পষ্টভাবে ধরা পড়ে।

‘ওয়েলকাম’ যেখানে দর্শকদের নিখাদ বিনোদন দিয়েছিল, সেখানে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সেই মানের ধারেকাছেও পৌঁছাতে পারেনি। বিশাল তারকাবহর থাকলেও অভিনয়ে সমন্বয়ের অভাব চোখে পড়ে। অনেকের অতিরঞ্জিত অভিব্যক্তিও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

ছবিতে দালের মেহেন্দির উপস্থিতির প্রয়োজনীয়তা স্পষ্ট নয়। পুরো ছবিজুড়ে তাঁর ভাবলেশহীন উপস্থিতি সেই প্রশ্ন আরো জোরালো করে। অন্যদিকে, জ্যাকলিন ফার্নান্দেজকে কার্যত সাজসজ্জার উপকরণ হিসেবেই ব্যবহার করা হয়েছে। দিশা পাটানির ক্ষেত্রেও পরিচালক শরীরী আবেদনকেই বেশি গুরুত্ব দিয়েছেন, অভিনয়ের সুযোগ খুব একটা তৈরি হয়নি।

তবে গল্পে বড় কোনো চমক না থাকলেও নির্মাতারা তাঁদের লক্ষ্য দর্শক ঠিক করতে পেরেছেন বলেই মনে হয়। সেই কারণেই ছবিতে ভোজপুরি ও মালয়ালি দর্শকগোষ্ঠীর প্রসঙ্গও উঠে এসেছে।

সব মিলিয়ে, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এমন একটি ছবি, যেখানে তারকার সংখ্যা গল্পের চেয়ে অনেক বেশি। আর শেষ পর্যন্ত এই ছবির সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে সম্ভবত অক্ষয় কুমারের সেই সংলাপ, যা দিশা পাটানি ও পাঞ্জাবি গায়ক তালবিন্দরের সম্পর্ক নিয়েও ইঙ্গিত ছুড়ে দেয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে মেসি

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

‎ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে লালমনিরহাট জেলার কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে মায়েদের উপচে পড়া ভিড়

কুড়িগ্রামে ২ হাজার ৫০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

১৭ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

কতটা জমল ৩৪ তারকার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

নাটোরে পুকুরে ভাসমান অবস্থায় রিকশাচালকের মরদেহ উদ্ধার

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু

১০

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

১১

দিনের শুরুতেই মন খারাপ বা বিষন্নতায় ভুগছেন? যা করবেন কাটাতে…

১২

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

১৩

বাংলাদেশিদের জন্য আজই চালু ভারতের পর্যটন ভিসা

১৪

ব্রাজিল কিংবদন্তির ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মেসি

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, এখনও নিখোঁজ ৫১ হাজার

১৬

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির অভিযানে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৭

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

১৮

আজ ২৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২৮ জুন ২০২৬

২০