RCTV Logo নীলফামারী প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ৪:০৪ অপরাহ্ন

ছেলের বউকে হত্যার দায়ে শ্বশুর গ্রেফতার

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে গৃহবধূ পিথী বেগম (৩০) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও নিহতের শ্বশুর খায়রুল ইসলাম (৬০)-কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, খায়রুল ইসলাম ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া সাহার মোড় এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

মামলার তথ্যসূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে সিরাজগঞ্জ জেলার সংলা থানার হরমুজ আলী ফকিরের মেয়ে পিথী বেগমের সঙ্গে ডোমার উপজেলার বাসিন্দা ফারুক হোসেনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে বর্তমানে ১০ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বিয়ের পর থেকেই পিথী বেগমকে শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। গত ২২ মে ২০২৫ রাত আনুমানিক ১০টার দিকে পারিবারিক বিরোধের জেরে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তার স্বামী ফারুক হোসেন ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় পিথী বেগমকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর, ২৫ মে তিনি মারা যান। এ ঘটনায় নিহত পিথী বেগমের বড় বোন রমিছা বেগম বাদী হয়ে ডোমার থানায় স্বামী ফারুক হোসেন, শ্বশুর খায়রুল ইসলাম ও শাশুড়িসহ সংশ্লিষ্টদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকে খায়রুল ইসলাম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি খায়রুল ইসলামকে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ছেলের বউকে হত্যার দায়ে শ্বশুর গ্রেফতার

গাইবান্ধায় সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ‘এ’ ক্যাপসুল

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে মেসি

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

১০

‎ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে লালমনিরহাট জেলার কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে মায়েদের উপচে পড়া ভিড়

১১

কুড়িগ্রামে ২ হাজার ৫০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

১২

১৭ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

১৩

কতটা জমল ৩৪ তারকার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

১৪

নাটোরে পুকুরে ভাসমান অবস্থায় রিকশাচালকের মরদেহ উদ্ধার

১৫

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

১৬

নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু

১৭

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

১৮

দিনের শুরুতেই মন খারাপ বা বিষন্নতায় ভুগছেন? যা করবেন কাটাতে…

১৯

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

২০