RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ মে ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

৪ মাস ২৩ দিন পর সচল হচ্ছে রৌমারী-চিলমারী ফেরি চলাচল

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রামের বহুল প্রত্যাশিত রৌমারী-চিলমারী নৌরুটে আবারও শুরু হচ্ছে ফেরি চলাচল। দীর্ঘ ৪ মাস ২৩ দিন বন্ধ থাকার পর ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় নৌরুটটি ফের চলাচলের উপযোগী হয়ে উঠেছে। ফলে আগামী বৃহস্পতিবার (১৪ মে) থেকে পুনরায় এ রুটে ফেরি চালুর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ এবং সহকারী ব্যবস্থাপক (হিসাব) মো. নুরন্নবী।

তারা জানান, বৃহস্পতিবার সকালে রৌমারী ঘাট থেকে ‘কদম’ ফেরি চিলমারীর উদ্দেশে যাত্রা শুরু করবে। পরবর্তীতে ‘কুঞ্জলতা’ ফেরিটিও এই নৌরুটে যুক্ত হবে।

জানা যায়, দীর্ঘদিনের আন্দোলন ও জনদাবির পর ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি সার্ভিস চালু করা হয়। তবে নাব্যতা সংকটের কারণে চালুর পর থেকেই কয়েক দফা ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সর্বশেষ গত বছরের ১৯ নভেম্বর থেকে পুরোপুরি বন্ধ ছিল এ নৌরুটের ফেরি চলাচল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ড্রেজিং কার্যক্রম পরিচালনার ফলে ফেরি চলাচলের নৌপথ প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার কমে আসবে। এতে সময় ও জ্বালানি খরচ কমার পাশাপাশি যাত্রী ও যানবাহন পারাপার আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে সামনে ঈদুল আজহা থাকায় যাত্রীচাপ সামাল দিতে ২৪ ঘণ্টা ফেরি চলাচলের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ বলেন, “ফেরি চালুর জন্য ঘাট এলাকায় প্রয়োজনীয় সব প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার থেকেই ফেরি চলাচল শুরু হবে।”

দীর্ঘদিন পর ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় রৌমারী, রাজিবপুর, চিলমারীসহ আশপাশের এলাকার মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে উত্তরাঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হওয়ায় এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে স্বামীর গলা কাটার অভিযোগ, আটক স্ত্রী

গাইবান্ধায় ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

৪ মাস ২৩ দিন পর সচল হচ্ছে রৌমারী-চিলমারী ফেরি চলাচল

মাদকবিরোধী অভিযানে দেশসেরা লালমনিরহাট জেলা পুলিশ

ঠাকুরগাঁওয়ে ১১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

আইজিপির হাত থেকে ‘এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ’ পেলেন এএসপি জয়ন্ত কুমার

নাটোরে মাদক কারবারিদের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার র‍্যাবের ৫ সদস্য

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

বিশ্বকাপে আর্জেন্টিনার ২২ ফুটবলার চূড়ান্ত, বাকি ৪ জন কারা

১০

ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

১১

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি, ১৬-২৩ দিনের অবকাশ পাচ্ছে শিক্ষার্থীরা

১২

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

১৩

আজ ১৩ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ১৩ মে ২০২৬

১৫

চীনের আকাশে উড়ছে ‘উইন্ড টারবাইন’

১৬

গাইবান্ধায় সাব-রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজদের শাস্তির দাবিতে দলিল লেখকদের কলম বিরতি

১৭

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

১৮

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

১৯

‎লালমনিরহাটে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ পালিত

২০