লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকার গাউছিয়া মসজিদের এরশাদ হুজুরের ছেলে হৃদয় (২৬)-এর গলা কাটার চেষ্টা করেছেন তার স্ত্রী উম্মে জান্নাত সাথী (২৮) বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ।
পুলিশ জানায়, ধারালো প্রায় ৯ থেকে ১০ ইঞ্চি লম্বা একটি চাকু দিয়ে হৃদয়ের গলা কাটার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত স্ত্রী উম্মে জান্নাত সাথীকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
মন্তব্য করুন