লালমনিরহাট প্রতিনিধি 

মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘গ’ গ্রুপে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে লালমনিরহাট জেলা পুলিশ।
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে এই সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে
পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশ সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকার কারণে এই অর্জন এসেছে।
এ অর্জনে পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানকে অভিনন্দন জানিয়েছেন লালমনিরহাট জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা। তারা জানান, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত ও নিরাপদ লালমনিরহাট গড়ে তুলতে তাদের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন