RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১৩ মে ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

আইজিপির হাত থেকে ‘এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ’ পেলেন এএসপি জয়ন্ত কুমার

ছবিঃ আরসিটিভি

পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীল কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে লালমনিরহাট জেলার হাতীবান্ধা সার্কেলের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন “পুলিশ ফোর্স এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ-২০২৫” (ক্যাটাগরি-৪) অর্জন করেছেন।

‎রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত বাংলাদেশ পুলিশের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আশীষ হোসেন ফকির তার ইউনিফর্মে ব্যাজ পরিয়ে দেন।

‎বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে সারা দেশের নির্বাচিত পুলিশ কর্মকর্তাদের পেশাগত সাফল্য ও জনসেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এ ব্যাজ প্রদান করা হয়।

‎সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ব ও কর্তব্যবোধকে আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।”

‎এ অর্জনে হাতীবান্ধাসহ লালমনিরহাট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে স্বামীর গলা কাটার অভিযোগ, আটক স্ত্রী

গাইবান্ধায় ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

৪ মাস ২৩ দিন পর সচল হচ্ছে রৌমারী-চিলমারী ফেরি চলাচল

মাদকবিরোধী অভিযানে দেশসেরা লালমনিরহাট জেলা পুলিশ

ঠাকুরগাঁওয়ে ১১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

আইজিপির হাত থেকে ‘এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ’ পেলেন এএসপি জয়ন্ত কুমার

নাটোরে মাদক কারবারিদের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার র‍্যাবের ৫ সদস্য

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

বিশ্বকাপে আর্জেন্টিনার ২২ ফুটবলার চূড়ান্ত, বাকি ৪ জন কারা

১০

ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

১১

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি, ১৬-২৩ দিনের অবকাশ পাচ্ছে শিক্ষার্থীরা

১২

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

১৩

আজ ১৩ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ১৩ মে ২০২৬

১৫

চীনের আকাশে উড়ছে ‘উইন্ড টারবাইন’

১৬

গাইবান্ধায় সাব-রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজদের শাস্তির দাবিতে দলিল লেখকদের কলম বিরতি

১৭

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

১৮

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

১৯

‎লালমনিরহাটে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ পালিত

২০