RCTV Logo নাটোর প্রতিনিধি
১৩ মে ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

নাটোরে মাদক কারবারিদের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার র‍্যাবের ৫ সদস্য

গ্রাফিক্সঃ আরসিটিভি

ব্রাহ্মণবাড়িয়ার পর এবার নাটোরেও ‘তথ্য সংগ্রহে’ গিয়ে হামলার শিকার হয়েছেন র‍্যাব সদস্যরা। নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে র‍্যাবের গোয়েন্দা শাখার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মো. সোহাগ মাহমুদ। তিনি ওই গ্রামের বাসিন্দা।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের গোয়েন্দা শাখার এএসআই মো. পারভেজ মুন্সীর নেতৃত্বে ৬ সদস্যের একটি দল সাদা পোশাকে তথ্য সংগ্রহের কাজে নবীনগর গ্রামে যায়। এ সময় ১৫ থেকে ২০ জনের একটি দল তাদের পথরোধ করে মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয় এবং র‍্যাব সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

হামলায় কয়েকজন র‍্যাব সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহাগ মাহমুদ নামে একজনকে আটক করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানায়, হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে স্বামীর গলা কাটার অভিযোগ, আটক স্ত্রী

গাইবান্ধায় ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

৪ মাস ২৩ দিন পর সচল হচ্ছে রৌমারী-চিলমারী ফেরি চলাচল

মাদকবিরোধী অভিযানে দেশসেরা লালমনিরহাট জেলা পুলিশ

ঠাকুরগাঁওয়ে ১১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

আইজিপির হাত থেকে ‘এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ’ পেলেন এএসপি জয়ন্ত কুমার

নাটোরে মাদক কারবারিদের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার র‍্যাবের ৫ সদস্য

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

বিশ্বকাপে আর্জেন্টিনার ২২ ফুটবলার চূড়ান্ত, বাকি ৪ জন কারা

১০

ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

১১

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি, ১৬-২৩ দিনের অবকাশ পাচ্ছে শিক্ষার্থীরা

১২

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

১৩

আজ ১৩ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ১৩ মে ২০২৬

১৫

চীনের আকাশে উড়ছে ‘উইন্ড টারবাইন’

১৬

গাইবান্ধায় সাব-রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজদের শাস্তির দাবিতে দলিল লেখকদের কলম বিরতি

১৭

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

১৮

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

১৯

‎লালমনিরহাটে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ পালিত

২০