RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১২ মে ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

‎লালমনিরহাটে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ পালিত

ছবিঃ আরসিটিভি

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ পালিত হয়েছে।

‎মঙ্গলবার (১২ মে) দুপুরে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার মোহসেনা বেগম। আলোচনা সভা সঞ্চালনা করেন সিনিয়র স্টাফ নার্স মাসুদা আক্তার। উপস্থিত ছিলেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা. আবদুল হাকিম, লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. করিম বাদশা, সিনিয়র স্টাফ নার্স আমজাদ হোসেন, শাহানুর রহমান, আঞ্জুমান আরা বেগম ও সদস্য চামেলী বেগম।

‎পরে সদর হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার ও ওজন পরিমাপসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। প্রায় ২০০ রোগী বিনামূল্যে এ সেবা গ্রহণ করেন।

‎এছাড়া হাসপাতালের কনফারেন্স রুমে নার্সদের ভূমিকা ও স্বাস্থ্যসেবায় তাদের অবদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

‎লালমনিরহাটে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ পালিত

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

‎বড়পুকুরিয়ায় জ্বালানি খাতের উন্নয়নে দেশীয় সম্পদ আহরণের ওপর গুরুত্বারোপ

সন্তানের চোখের দৃষ্টিশক্তি ফেরাতে মায়ের আকুতি, সাহায্যের অপেক্ষায় ছোট্ট সুমনা

‎বদরগঞ্জে ভ্যানচালক আরিফ হত্যা মামলার আসামি গোপাল ব্যানার্জি র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ‎

যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা

দিনাজপুরে র‌্যাব- ১৩ এর অভিযানে ৬.৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি জব্দসহ ০২ জন চোরাচালানকারী গ্রেফতার

রংপুর কমিউনিটি নার্সিং কলেজে বিভিন্ন আয়োজনে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক নার্সেস দিবস

দিনাজপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে সৎ ভাই ও বাবাকে খুন করলো ছেলে

১০

ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

১১

কোরবানির পশুর নাম ‘ডোনাল্ড ট্রাম্প’

১২

আরও ২ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন আবেদন

১৩

দুপুরের মধ্যে রংপুরসহ ১০ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৪

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে কেন নেই দিবালা, আরও চমক রেখেছেন স্কালোনি

১৫

ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ

১৬

শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, বনানীতে দাফন

১৭

আজ ১২ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ১২ মে ২০২৬

১৯

আবহাওয়া পরিবর্তনে বাড়ছে শিশু রোগী ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়

২০