RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
১২ মে ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

গাইবান্ধায় সাব-রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজদের শাস্তির দাবিতে দলিল লেখকদের কলম বিরতি

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের কাছে চাঁদা দাবী, হুমকি ও মব সন্ত্রাসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মল্লিক।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মোঃ আব্দুর রউফসহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে দলিল লেখকদের নিকট চাঁদা দাবী করে আসছিল। গত ৯ মে সন্ধ্যায় গাইবান্ধা পুরাতন জেলখানার মোড়ে মোস্তাফিজুর রহমানের পথরোধ করে প্রতি দলিল বা সাপ্তাহিক ভিত্তিতে টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে দেখে নেওয়া ও দলিল লেখকদের বিরুদ্ধে মানববন্ধন করার হুমকি দেওয়া হয়।

পরে ওই রাতেই বিষয়টি নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্টোরিতে লেখালেখি করেন। পরদিন ১০ মে দুপুরে গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিসের মূল ফটকের সামনে অভিযুক্তরা মানববন্ধনের নামে জড়ো হয়ে দলিল লেখক ও অভিযোগকারীকে লক্ষ্য করে গালিগালাজ এবং মব সৃষ্টির অভিযোগ ওঠে। এতে অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ, কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই দিন রাতে সদর থানায় মোস্তাফিজুর রহমান মল্লিক বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে আরও বলা হয়, অফিসের গেট খুলে দিলে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে অফিসের মূল ফটকে লাথি মারে, হত্যার হুমকি দেয় এবং মোস্তাফিজুর রহমানকে টানাহেঁচড়া করে লাঞ্ছিত করে। পরে উপস্থিত দলিল লেখক ও সংবাদকর্মীদের সহায়তায় তিনি উদ্ধার হন। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়।

এছাড়াও ১২ মে মঙ্গলবার পুনরায় অফিসের সামনে অবস্থান নিয়ে সম্পদ বিনষ্ট ও হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন দলিল লেখক সমিতির সদস্যরা। একইদিন ১২ মে মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সদর সাবরেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে চাঁদাবাজির প্রতিবাদে কলম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলিল লেখকরা।

বিক্ষোভে বক্তব্য রাখেন, দলিল লেখক সমিতির  সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান  মল্লীক,দলিল লেখক জাহাঙ্গীর আলম মন্ডল, আজিম উদ্দিন, সিরাজুল ইসলাম মিথেনসহ অন্যরা।

এসময় তারা অভিযোগে করে বলেন, একদল বহিরাগত চিহ্নিত মব সন্ত্রাস ও চাঁদাবাজ অফিসে এসে দলিল লেখকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করছে। এতে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা পর্যন্ত তাদের কলম বিরতি কর্মসূচি চলবে। পরে তারা সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে বিক্ষোভ করেন।

দলিল লেখক সমিতির সদস্য জাহাঙ্গীর আলম মন্ডল বলেন, ‘আনরা দীর্ঘদিন ধরে দলিল লিখে আসছি। সম্প্রতি একটি কুচক্রী মহল চাদার দাবিতে আমাদের কাছে আসে। তারা প্রত্যেকেই শহরের চিহ্নিত মাদকসেবী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

দলিল লেখক সমিতির সদস্য সিরাজুল ইসলাম মিথেন বলেন, ‘আমরা কষ্ট করে আয় করি। আমাদের পরিশ্রমের টাকা কোন চাঁদাবাজকে দিতে চাইনা। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি করেছে সদর উপজেলা দলিল লেখক সমিতি।’

সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিক গণমাধ্যমকে জানান, ” শহরের কিছু চিহ্নিত চাঁদাবাজ বেশ কিছুদিন ধরে দলিল প্রতি ৫০০ টাকা করে চাঁদা দাবি করে আসছে। গরীব দলিল লেখকদের কষ্টে উপার্জিত টাকা আমরা কেন চাঁদাবাজদের দেব।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় চাঁদাবাজদের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। অতি দ্রুত আসামিদের গ্রেফতার করা না হলে কলম বিরতি অব্যাহত থাকবে। অন্যথায় দেশব্যাপী বৃহত্তর পরিসরে আন্দোলন গড়ে তোলা হবে।”

এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) শরীফ আল রাজিব বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের আকাশে উড়ছে ‘উইন্ড টারবাইন’

গাইবান্ধায় সাব-রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজদের শাস্তির দাবিতে দলিল লেখকদের কলম বিরতি

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

‎লালমনিরহাটে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ পালিত

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

‎বড়পুকুরিয়ায় জ্বালানি খাতের উন্নয়নে দেশীয় সম্পদ আহরণের ওপর গুরুত্বারোপ

সন্তানের চোখের দৃষ্টিশক্তি ফেরাতে মায়ের আকুতি, সাহায্যের অপেক্ষায় ছোট্ট সুমনা

‎বদরগঞ্জে ভ্যানচালক আরিফ হত্যা মামলার আসামি গোপাল ব্যানার্জি র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ‎

যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা

১০

দিনাজপুরে র‌্যাব- ১৩ এর অভিযানে ৬.৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি জব্দসহ ০২ জন চোরাচালানকারী গ্রেফতার

১১

রংপুর কমিউনিটি নার্সিং কলেজে বিভিন্ন আয়োজনে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক নার্সেস দিবস

১২

দিনাজপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে সৎ ভাই ও বাবাকে খুন করলো ছেলে

১৩

ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

১৪

কোরবানির পশুর নাম ‘ডোনাল্ড ট্রাম্প’

১৫

আরও ২ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন আবেদন

১৬

দুপুরের মধ্যে রংপুরসহ ১০ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে কেন নেই দিবালা, আরও চমক রেখেছেন স্কালোনি

১৮

ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ

১৯

শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, বনানীতে দাফন

২০