RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

আলভারেজকে পেতে যোগাযোগ শুরু করেছে বার্সা! গুঞ্জনে মুখ খুললেন তারকা

ছবিঃ সংগৃহীত

আসন্ন ট্রান্সফার উইন্ডোতে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের সম্ভাব্য দলবদল নিয়ে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বার্সেলোনা। এমনটা জানিয়েছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন।

আগে থেকেই আলভারেজকে নিয়ে বার্সেলোনার আগ্রহের কথা এসেছে স্প্যানিশ সংবাদমাধ্যমে। সেটিই যেন নতুন মাত্রা পেয়েছে সোমবার।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, আসছে গ্রীষ্মে এই স্ট্রাইকারের সম্ভাব্য দলবদল নিয়ে ক্লাবের অবস্থান জানতে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে যোগাযোগ করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে এই প্রসঙ্গে সরাসরি কিছু বলতে চাননি আর্জেন্টাইন তারকা।

বার্সেলোনায় ৩৭ বছর বয়সী স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। ইএসপিএন লিখেছে, কোচ হান্সি ফ্লিক ক্লাবের কাছে একজন নতুন ‘নাম্বাই নাইন’ চেয়েছেন এবং আগামী মৌসুমে লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার সঙ্গে আক্রমণ ত্রয়ী গড়ার জন্য আলভারেজকে সবচেয়ে আদর্শ একজন হিসেবে দেখা হচ্ছে।

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে আগামী বুধবার আর্সেনালের মুখোমুখি হবে আতলেতিকো। তার আগে সোমবারের সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই ক্যারিয়ারের ভবিষ্যৎ প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় আলভারেজকে। ২৬ বছর বয়সী এই ফুটবলার শুধুই খেলায় মনোযোগ দেওয়ার কথা বলেন।

আলভারেজ বলেন, ‘যখনই এরকম কোনো বিষয় সামনে আসে, প্রতিবার তা অস্বীকার বা স্পষ্ট করা আমার পক্ষে সম্ভব নয়।

সামাজিক মাধ্যমে কী বলা হয়, সেদিকে মনোযোগ না দেওয়ার চেষ্টা করি, কারণ এগুলো মিথ্যার স্তুপে পরিণত হয়। আমার শক্তি গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য সঞ্চয় করতে হবে আমাকে। আর সেটা হলো সুস্থ থাকা, যেন আমি দলকে সাহায্য করতে পারি। এসব নিয়ে খুব বেশি চিন্তা না করার চেষ্টা করি আমি।’

তিনি আরো বলেন, ‘প্রতি সপ্তাহেই নতুন নতুন বিষয় সামনে আসে।

এসব নিয়ে শক্তি অপচয় না করার চেষ্টা করি। আমরা মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে আছি। আমার মনোযোগ এখন সুস্থ থাকার ওপর।’

ইএসপিএন লিখেছে, আর্থিক দিক থেকে এবং আলভারেজকে ছাড়তে আতলেতিকোর অনিচ্ছার কারণে এই চুক্তি করাটা সহজ হবে না বার্সেলোনার জন্য।

২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকোয় যোগ দেওয়া আলভারেজের ট্রান্সফার ফি দাঁড়াতে পারে সাড়ে ৯ কোটি ইউরো। মাদ্রিদের ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ আছে ২০৩০ সাল পর্যন্ত, যেখানে রিলিজ ক্লজ ৫০ কোটি ইউরো।

তার ক্লাব ছাড়ার বিষয়টি এড়াতে আতলেতিকো নাকি তাকে ২০৩২ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাবও দিতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন

সরাসরি নিয়োগ হবে ২ হাজার এএসআই

ফের ‘ইডিয়িটদের’ নিয়ে ব্যস্ত আমির খান, ১৭ বছর পর আসছে সিক্যুয়েল

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি পিএসজি-বায়ার্ন মিউনিখ

কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মার্কিন তরুণ সংগীত শিল্পী

গাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম

আলভারেজকে পেতে যোগাযোগ শুরু করেছে বার্সা! গুঞ্জনে মুখ খুললেন তারকা

১০

ফ্যামিলি কার্ডে ব্যয় ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা

১১

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

১২

হাম ও উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যু

১৩

রাঙামটিতে ১৬ কেজি ওজনের বাগাইড় মাছ জব্দ

১৪

মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ পূরণ হবে রূপপুরে

১৫

নীলফামারীতে জাতীয় লিগ্যাল এইড দিবস পালন, এক বছরে ৫১৫টি এডিআর নিষ্পত্তি

১৬

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৭

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৬১১ বোতল মাদক জব্দ, গ্রেফতার ৩

১৮

গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৯

ঘোড়াঘাটে বৃদ্ধাকে বেঁধে হত্যা, লুটের মালসহ তিনজন আটক

২০