RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ১:৫৭ অপরাহ্ন

ঘোড়াঘাটে বৃদ্ধাকে বেঁধে হত্যা, লুটের মালসহ তিনজন আটক

ছবিঃ আরসিটিভি

‎দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে লুট করা স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।
‎পুলিশ জানায়, গত ২১ এপ্রিল দুপুর আনুমানিক ২টা থেকে ৫টার মধ্যে ঘোড়াঘাট থানার পালশা ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আলেয়া বেওয়া (৭০) বাড়িতে একা থাকার সুযোগে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা ঘরে প্রবেশ করে। পরে তার হাত-পা বেঁধে মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।

‎ঘটনার পরপরই দিনাজপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা, সাইবার ক্রাইম টিম এবং ঘোড়াঘাট থানা পুলিশের সমন্বয়ে একটি চৌকস দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
‎পরবর্তীতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো
‎ফজলে রাব্বী (২৯),মুসফিকুর রহমান (৩৮), নাজমুল হুদা শান্ত (২৬)
‎পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও ঋণে জর্জরিত থাকায় অর্থের লোভে এই হত্যাকাণ্ড ঘটায় বলে জানায়।

‎অভিযানে আসামিদের কাছ থেকে একটি হার, এক জোড়া বালা, কানের দুল, আংটি ও রুপার অলংকারসহ লুট হওয়া বিভিন্ন স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
‎দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন (ক্রাইম অ্যান্ড অপস) জানান, এই হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন এবং আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৬১১ বোতল মাদক জব্দ, গ্রেফতার ৩

গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ঘোড়াঘাটে বৃদ্ধাকে বেঁধে হত্যা, লুটের মালসহ তিনজন আটক

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

আগামী দুইদিন ৮ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব নিতে পারেন স্কালোনি, দাবি সংবাদমাধ্যমের

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১৪

রিয়ালে প্রথম ১০০ ম্যাচে কে এগিয়ে—এমবাপে নাকি রোনালদো?

সারাদেশে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মাদকসহ বিপুল চোরাচালান পণ্য জব্দ

১০

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১১

স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় ফেলে যায় রাস্তার ধারে

১২

আবারও বাড়ল তেলের দাম

১৩

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু

১৪

মমেক হাসপাতালে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী, ৬ জনের মৃত্যু

১৬

দেশে কমেছে স্বর্ণের দাম, আজকের বাজারদর কত

১৭

হাসির আড়ালে লুকানো কষ্ট: ঢাকী বানিয়ে কোনো রকমে বেঁচে আছেন কামিনি দাস

১৮

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

১৯

বিশ্বকাপের ঠিক আগে বড় ধাক্কা, চোটে পড়লেন এমবাপ্পে

২০