RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ৬:১৫ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি পিএসজি-বায়ার্ন মিউনিখ

ছবিঃ সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আজ ‘হাই ভোল্টেজ’ ম্যাচ। নিজেরদের ঘরোয়া লিগ বুন্দেসলিগায় মারাত্মক ফর্মে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে, উয়েফার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টায় প্যারিসে নিজেরদের মাঠে বাড়তি সুবিধা পাচ্ছে পিএসজি।

একদিকে রিয়াল মাদ্রিদকে ধুলোয় মিশিয়ে দেওয়া বায়ার্ন মিউনিখ, অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি। আজ প্যারিসে কেবল ফুটবল হবে না, হবে দুই পরাশক্তির টিকে থাকার যুদ্ধ। যাকে বলা হচ্ছে সময়ের সেরা দুই অ্যাটাকিং মেশিনের সংঘাত। আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩৮ গোল তাদের ঝুলিতে। বায়ার্নের অ্যাটাকিং সাইডের মূল কারিগর হ্যারি কেইন।

বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘আমার মনে হয় সবসময় আমাদের প্রতিটি পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। তবে অনেকটা নির্ভর করে প্রতিপক্ষ তাদের খেলাটা কীভাবে সাজাচ্ছে তার ওপর। ম্যাচের প্রতিটি মুহূর্ত সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তবে পিএসজি যেহেতু গতবারের চ্যাম্পিয়ন, তাই তাদের হালকা ভাবে নেয়ার কিছু নেই। আমরা আমাদের সেরাটা দিতে প্রস্তুত।’

গতবার বিশ্বকে চমকে দিয়ে শিরোপা জিতেছিলো পিএসজি। এবারও সেই একই গতিতে ছুটছে লুইস এনরিকের শিষ্যরা। ব্যালন ডি’অর জয়ী ওসমান ডেম্বেলে আবারও তৈরি চেনা ছন্দে ম্যাজিক দেখাতে।

এদিকে পিএসজির কোচ লুইস এনরিকে জানান, এই ধরনের ম্যাচের জন্য আসলে কোনো দলকেই ফেভারিট বলা যায় না। চেলসি বা লিভারপুলের বিপক্ষে শেষ দুটি নকআউট রাউন্ডে আমরা যেমনটা খেলেছি, এটাও ঠিক তেমনই। তবে, ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলোই ব্যবধান গড়ে দেবে। পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। বায়ার্নের বিপক্ষে খেলার কঠিন চ্যালেঞ্জ সম্পর্কেও আমরা সচেতন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন

সরাসরি নিয়োগ হবে ২ হাজার এএসআই

ফের ‘ইডিয়িটদের’ নিয়ে ব্যস্ত আমির খান, ১৭ বছর পর আসছে সিক্যুয়েল

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি পিএসজি-বায়ার্ন মিউনিখ

কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মার্কিন তরুণ সংগীত শিল্পী

গাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম

আলভারেজকে পেতে যোগাযোগ শুরু করেছে বার্সা! গুঞ্জনে মুখ খুললেন তারকা

১০

ফ্যামিলি কার্ডে ব্যয় ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা

১১

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

১২

হাম ও উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যু

১৩

রাঙামটিতে ১৬ কেজি ওজনের বাগাইড় মাছ জব্দ

১৪

মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ পূরণ হবে রূপপুরে

১৫

নীলফামারীতে জাতীয় লিগ্যাল এইড দিবস পালন, এক বছরে ৫১৫টি এডিআর নিষ্পত্তি

১৬

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৭

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৬১১ বোতল মাদক জব্দ, গ্রেফতার ৩

১৮

গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৯

ঘোড়াঘাটে বৃদ্ধাকে বেঁধে হত্যা, লুটের মালসহ তিনজন আটক

২০