RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ছবিঃ আরসিটিভি

সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৬ পালন করা হয়েছে। আজ(২৮ এপ্রিল) মঙ্গলবার জেলা লিগ্যাল এইড কমিটির  আয়োজনে এই দিবসটি পালন করা হয়।

সকাল ৯ টার দিকে আদালত প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিবসটির কর্মসুচি উদ্বোধন করেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জর্জ মোঃ রেজাউল করিম সরকার। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে অংশ নেয় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন রফিকুজ্জামান।

সড়ক প্রদক্ষিণ শেষে আদালত ভবনের সম্মেলন কক্ষে ঘন্টাব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুগ্ন ও  দায়রা জর্জ অলরাম কার্জীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট,মোঃ মাহবুবুর রহমান, নারী ও শিশু ট্রাইবুন্যালের-১ এর বিচারক মেরিনা সুলতানা সহ জেলা জর্জ কোর্টের বিভিন্ন পর্যায়ের বিচারকগন। এছাড়াও আইনজীবী সমিতির আহব্বায়ক সেকেন্দার আজম আনাম, জিপি আব্দুল মজিদ, পিপি আব্দুল হালিমসহ স্থানীয় বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিবসটি পালনের মুল লক্ষ্য হচ্ছে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিকরা। আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষকে বিনা খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ২০০০ সালের আইন অনুযায়ী ২০১৩ সাল থেকে এই দিবস পালিত হচ্ছে।

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে এ্যাডভোকেট রেজোয়ানুল মন্ডল, এ্যাডভোকেট আহম্মেদ নাজমুল হুদা নামে দুই জন আইনজীবীর হাতে সম্মননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ডে ব্যয় ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

হাম ও উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যু

রাঙামটিতে ১৬ কেজি ওজনের বাগাইড় মাছ জব্দ

মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ পূরণ হবে রূপপুরে

নীলফামারীতে জাতীয় লিগ্যাল এইড দিবস পালন, এক বছরে ৫১৫টি এডিআর নিষ্পত্তি

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৬১১ বোতল মাদক জব্দ, গ্রেফতার ৩

গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ঘোড়াঘাটে বৃদ্ধাকে বেঁধে হত্যা, লুটের মালসহ তিনজন আটক

১০

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

১১

আগামী দুইদিন ৮ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

১২

বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব নিতে পারেন স্কালোনি, দাবি সংবাদমাধ্যমের

১৩

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১৪

১৪

রিয়ালে প্রথম ১০০ ম্যাচে কে এগিয়ে—এমবাপে নাকি রোনালদো?

১৫

সারাদেশে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬

১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মাদকসহ বিপুল চোরাচালান পণ্য জব্দ

১৭

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১৮

স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় ফেলে যায় রাস্তার ধারে

১৯

আবারও বাড়ল তেলের দাম

২০