RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৬১১ বোতল মাদক জব্দ, গ্রেফতার ৩

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটে র‌্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) ভোর ৬টার দিকে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামে অভিযান চালায়।

অভিযানে মোঃ সাইফুল ইসলাম (সুজন) এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬৫ বোতল এস্কাফ, ১৯৬ বোতল এস্কাফ ডিএক্স এবং ৫০ বোতল ফেয়ারডিলসহ মোট ৬১১ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সাইফুল ইসলাম (সুজন) (২০), পিতা: ইয়াকুব আলী; মোঃ মতিউল ইসলাম (৩০), পিতা: মৃত ফজলুল হক; এবং মোঃ স্বপন মিয়া (৩৮), পিতা: মফিজুল খান। তাদের মধ্যে প্রথম দুইজন চন্দ্রপুর এবং অপরজন উত্তর দলগ্রাম এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ডে ব্যয় ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

হাম ও উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যু

রাঙামটিতে ১৬ কেজি ওজনের বাগাইড় মাছ জব্দ

মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ পূরণ হবে রূপপুরে

নীলফামারীতে জাতীয় লিগ্যাল এইড দিবস পালন, এক বছরে ৫১৫টি এডিআর নিষ্পত্তি

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৬১১ বোতল মাদক জব্দ, গ্রেফতার ৩

গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ঘোড়াঘাটে বৃদ্ধাকে বেঁধে হত্যা, লুটের মালসহ তিনজন আটক

১০

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

১১

আগামী দুইদিন ৮ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

১২

বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব নিতে পারেন স্কালোনি, দাবি সংবাদমাধ্যমের

১৩

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১৪

১৪

রিয়ালে প্রথম ১০০ ম্যাচে কে এগিয়ে—এমবাপে নাকি রোনালদো?

১৫

সারাদেশে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬

১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মাদকসহ বিপুল চোরাচালান পণ্য জব্দ

১৭

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১৮

স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় ফেলে যায় রাস্তার ধারে

১৯

আবারও বাড়ল তেলের দাম

২০