RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাকার্তায় দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমসের হকির বাছাই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে ইতোমধ্যে আইচি-নাগোয়া এশিয়ান গেমসে নিজেদের নাম লিখিয়ে ইতিহাস করেছিল তারা। আর আজ সেমিফাইনালে সিঙ্গাপুরকে হারিয়ে উঠলো ফাইনালেও।

ম্যাচের অষ্টম মিনিটে আইরিন রিয়া ফিল্ড গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। চার মিনিট পর সিঙ্গাপুরের চিয়া পেনাল্টি কর্নার থেকে সমতা আনেন। পরের কোয়ার্টারে দুই দলের কেউ আর গোল করতে পারেনি। ১-১ সমতা নিয়ে দুদল ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পরের কোয়ার্টারেও কোনো গোল হয়নি। দুদলই গোলের চেষ্টা করে বারবার ব্যর্থ হয়। ম্যাচের শেষ চার মিনিটে বাংলাদেশ দুই গোল করে। ৫৭তম ও ৫৮তম মিনিটে রিয়া টানা দুটি ফিল্ড গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ দুই মিনিটে সিঙ্গাপুর বাংলাদেশের দিকে চাপ প্রয়োগ করলেও কোনো গোল আদায় করতে পারেনি। এতে বাংলাদেশ ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। হ্যাটট্রিক গোলদাতা আইরিন আক্তার রিয়া ম্যাচ সেরার পুরস্কার পান।

বাংলাদেশের সিনিয়র নারী হকি দলই ছিল না। এই টুর্নামেন্ট উপলক্ষ্যে বাংলাদেশের নারী হকি দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অভিষেক আসরেই বাংলাদেশের মেয়েরা এশিয়ান গেমসের নাম লেখানোর পর টুর্নামেন্টের ফাইনালেও উঠল। চাইনিজ তাইপে ও ইন্দোনেশিয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। আগামী পরশু অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন

সরাসরি নিয়োগ হবে ২ হাজার এএসআই

ফের ‘ইডিয়িটদের’ নিয়ে ব্যস্ত আমির খান, ১৭ বছর পর আসছে সিক্যুয়েল

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি পিএসজি-বায়ার্ন মিউনিখ

কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মার্কিন তরুণ সংগীত শিল্পী

গাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম

আলভারেজকে পেতে যোগাযোগ শুরু করেছে বার্সা! গুঞ্জনে মুখ খুললেন তারকা

১০

ফ্যামিলি কার্ডে ব্যয় ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা

১১

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

১২

হাম ও উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যু

১৩

রাঙামটিতে ১৬ কেজি ওজনের বাগাইড় মাছ জব্দ

১৪

মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ পূরণ হবে রূপপুরে

১৫

নীলফামারীতে জাতীয় লিগ্যাল এইড দিবস পালন, এক বছরে ৫১৫টি এডিআর নিষ্পত্তি

১৬

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৭

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৬১১ বোতল মাদক জব্দ, গ্রেফতার ৩

১৮

গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৯

ঘোড়াঘাটে বৃদ্ধাকে বেঁধে হত্যা, লুটের মালসহ তিনজন আটক

২০