RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

ছবিঃ আরসিটিভি

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এবং “দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই—লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬।

দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি, ঠাকুরগাঁও-এর আয়োজনে মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সকাল ৯টা ৫০ মিনিটে আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের চৌরাস্তা ও আমতলী মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত আইনগত সহায়তা বিষয়ক মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাসহ বিভিন্ন স্টলের উদ্বোধন করা হয়। এসময় সাধারণ মানুষের জন্য লিগ্যাল এইড সংক্রান্ত তথ্য ও সেবা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

পরে সকাল ১০টা ৩০ মিনিটে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যা সকাল ১১টা ১৫ মিনিটে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মোঃ জামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সিভিল জজ ও চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) মো. মজনু মিয়া।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ খোদাদাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সরদার মোস্তফা শাহিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জালাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ ইউসুফ আলীসহ বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাগত বক্তব্যে চীফ লিগ্যাল এইড অফিসার মো. মজনু মিয়া জানান, ২০২৫ সালে জেলায় মোট ৪৮৪ জনকে আইনি সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে নারী ২৭১ জন এবং পুরুষ ২১২ জন।

বক্তারা বলেন, লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে দরিদ্র, অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল মানুষকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদান করা হচ্ছে।

 দেওয়ানি, ফৌজদারি ও পারিবারিক মামলায় সহায়তার পাশাপাশি আপসযোগ্য বিরোধ নিষ্পত্তিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই কার্যক্রম। তবে এখনো অনেক মানুষ আইনি সেবা সম্পর্কে সচেতন নয়, তাই এ বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়নের ভিত্তিতে এ বছর সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হন অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম।

এদিকে আদালত প্রাঙ্গণে ৬টি স্টল স্থাপন করে দুপুর ১২টা পর্যন্ত লিগ্যাল এইড সংক্রান্ত তথ্য ও সেবা প্রদান করা হয়। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম

আলভারেজকে পেতে যোগাযোগ শুরু করেছে বার্সা! গুঞ্জনে মুখ খুললেন তারকা

ফ্যামিলি কার্ডে ব্যয় ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

হাম ও উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যু

রাঙামটিতে ১৬ কেজি ওজনের বাগাইড় মাছ জব্দ

মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ পূরণ হবে রূপপুরে

নীলফামারীতে জাতীয় লিগ্যাল এইড দিবস পালন, এক বছরে ৫১৫টি এডিআর নিষ্পত্তি

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৬১১ বোতল মাদক জব্দ, গ্রেফতার ৩

১০

গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১১

ঘোড়াঘাটে বৃদ্ধাকে বেঁধে হত্যা, লুটের মালসহ তিনজন আটক

১২

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

১৩

আগামী দুইদিন ৮ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

১৪

বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব নিতে পারেন স্কালোনি, দাবি সংবাদমাধ্যমের

১৫

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১৪

১৬

রিয়ালে প্রথম ১০০ ম্যাচে কে এগিয়ে—এমবাপে নাকি রোনালদো?

১৭

সারাদেশে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৮

১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মাদকসহ বিপুল চোরাচালান পণ্য জব্দ

১৯

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

২০