RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন

রিয়ালে প্রথম ১০০ ম্যাচে কে এগিয়ে—এমবাপে নাকি রোনালদো?

ছবিঃ সংগৃহীত

একজন ক্লাবের সর্বকালের অন্যতম সেরা। অন্যজন বিশাল প্রত্যাশা নিয়ে পা রেখেছিলেন ‘স্বপ্নের ঠিকানায়’। গোলের পর গোল করে রিয়াল মাদ্রিদকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ওল্ড ট্যাফোর্ড থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেই রোনালদো বদলে দিয়েছিলেন লস ব্লাঙ্কোসদের ভাগ্য। ঠিক তেমনি এক বুক স্বপ্ন নিয়ে পিএসজি থেকে মাদ্রিদে পা রাখেন কিলিয়ান এমবাপে।

লা লিগায় গত ২৫ এপ্রিল রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে রিয়ালের হয়ে শততম ম্যাচ খেলেন এমবাপে। ১০০ ম্যাচের মাইলফলকের স্পর্শ করার পর স্বাভাবিকভাবেই ফরাসি ফরোয়ার্ডের পারফরম্যান্স নিয়ে চলছে ব্যবচ্ছেদ। রিয়ালের ইতিহাসে সর্বোচ্চ গোল করা রোনালদোর সঙ্গেই এমবাপের তুলনা টানছেন অনেকে।  উভয়ই ইউরোপের সবচেয়ে সফল ক্লাবের ইতিহাসে গভীর ছাপ ফেলেছেন (এমবাপ্পে এখনও সেই ধারা বজায় রাখছেন)। রিয়ালের হয়ে প্রথম ১০০ ম্যাচ শেষে দুজনেই অর্জন করেছেন বড় বড় সব কীর্তি। তবে এই ১০০ ম্যাচের পথচলায় কার যাত্রা কেমন ছিল এবং কে কতটা সফল, সেটিই এখন দেখার বিষয়।

এমবাপের জন্য তেতো সত্য হলো, রিয়াল মাদ্রিদের দলীয় হতাশাজনক পারফরম্যান্স তাঁর ব্যক্তিগত অর্জনগুলোকে কিছুটা আড়ালে পাঠিয়ে দিয়েছে। গত মৌসুমে ইউয়েফা সুপার কাপ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপ ছাড়া দলগতভাবে বড় কোনো সাফল্য এখনও আসেনি।

অবশ্য এই দিক থেকে এমবাপে কিছুটা সান্ত্বনা পেতে পারেন, কারণ রোনালদোর শুরুর বছরগুলোও কিন্তু ট্রফিতে খুব একটা ঠাসা ছিল না। রিয়ালের হয়ে নিজের অভিষেক মৌসুমে রোনালদো কোনো শিরোপাই জিততে পারেননি, আর দ্বিতীয় মৌসুমে জিতেছিলেন কেবল কোপা দেল রে।

এবার আসা যাক গোলের লড়াইয়ে। গোলের খেলা ফুটবলে রোনালদো শুরু থেকেই এক আকাশচুম্বী মানদণ্ড তৈরি করে দিয়েছিলেন। রিয়ালে নিজের প্রথম ১০০ ম্যাচে ৮,১৬০ মিনিট খেলে ৯৫টি গোল (১৯টি পেনাল্টি থেকে) করেছিলেন ‘সিআর সেভেন’। বিপরীতে এমবাপ্পে ১০০ ম্যাচে ৮,৪৬৪ মিনিট মাঠে থেকে ( রোনালদোর চেয়ে প্রায় ৩০০ মিনিট বেশি) করেছেন ৮৫টি গোল (১৬টি পেনাল্টি থেকে) এবং ২৩টি অ্যাসিস্ট।

রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম ১০০ ম্যাচ শেষে কিলিয়ান এমবাপ্পের পরিসংখ্যান তাকে ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা গোলদাতাদের কাতারেও নিয়ে এসেছে। এরইমধ্যে করিম বেনজেমা, হুগো সানচেজ এবং রোনালদো নাজারিও-র মতো কিংবদন্তিদের ছাড়িয়ে গেছেন এবং রোনালদোর রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছেন।

রিয়ালের ইতিহাসের সেরা গোলমেশিনদের প্রথম ১০০ ম্যাচের সাথে তুলনা করলে দেখা যায়, ফরাসি এই তারকা এমবাপের অবস্থান বেশ উঁচুতে। এই তালিকায় তাঁর ওপরে আছেন কেবল ফেরেঙ্ক পুসকাস (১০০ গোল), রোনালদো (৯৫ গোল) এবং প্রুদেনসিও সানচেজ ও পাহিঁয়ো (৮৬ গোল)। তবে আলফ্রেডো ডি স্টেফানো (৮৩ গোল) এবং হুগো সানচেজের (৭১ গোল) মতো ক্লাবের অনেক মহাতারকাকেও পেছনে ফেলে দিয়েছেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড।

লা লিগায় ৫৫টি, চ্যাম্পিয়নস লিগে ২২টি, কোপা দেল রে-তে ৪টি, স্প্যানিশ সুপার কাপে ৩টি এবং ক্লাব ওয়ার্ল্ড কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ ও উয়েফা সুপার কাপে একটি করে গোল করেছেন এমবাপে।

বর্তমানে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা হওয়া সত্ত্বেও, এমবাপে আসার পর থেকে স্প্যানিশ জায়ান্টদের হতাশাজনক ফলাফল এই ফরাসি অধিনায়কের ব্যক্তিগত অর্জনকে একেবারেই ম্লান করে দিয়েছে। তাঁর উপস্থিতিতে গত মৌসুমে দলটি কেবল উয়েফা সুপার কাপ এবং ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিততে পেরেছে।

অবশ্য ব্যাক্তিগত পারফরম্যান্সে কোনো কমতি না রাখা এমবাপে এই মৌসুমে এখন পর্যন্ত ২৪ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি’ ট্রফি ধরে রাখার দৌড়ে বেশ এগিয়ে আছেন। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগেও তিনি ১৫ গোল করে সবার ওপরে। সেমিফাইনাল ওঠা বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন (১২ গোল) তাঁর চেয়ে পিছিয়ে আছেন।

সাবেক পিএসজি তারকা এমবাপে এখনও বড় ম্যাচগুলোতে নিজের জাত চেনাতে পারেননি। তাঁর উপস্থিতিতে রিয়াল মাদ্রিদ চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনাকে মাত্র একবার হারাতে পেরেছে, বিপরীতে হার মেনেছে পাঁচবার। এমনকি নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও পরিসংখ্যান খুব একটা সুবিধাজনক নয়; দুই জয়ের একটিতে এমবাপে বদলি হিসেবে নেমেছিলেন, বাকি ম্যাচগুলোতে একটি ড্র এবং দুই হার সঙ্গী হয়েছে তাঁর।

সব মিলিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। লা লিগার গত পাঁচ ম্যাচের চারটিতেই কোনো গোল পাননি। এছাড়া ক্লাবের শিরোপাহীন যাত্রা এবং তার বাঁ হাঁটুর চোট ভক্তদের মনে কিছুটা অস্বস্তি তৈরি করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ডে ব্যয় ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

হাম ও উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যু

রাঙামটিতে ১৬ কেজি ওজনের বাগাইড় মাছ জব্দ

মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ পূরণ হবে রূপপুরে

নীলফামারীতে জাতীয় লিগ্যাল এইড দিবস পালন, এক বছরে ৫১৫টি এডিআর নিষ্পত্তি

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৬১১ বোতল মাদক জব্দ, গ্রেফতার ৩

গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ঘোড়াঘাটে বৃদ্ধাকে বেঁধে হত্যা, লুটের মালসহ তিনজন আটক

১০

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

১১

আগামী দুইদিন ৮ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

১২

বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব নিতে পারেন স্কালোনি, দাবি সংবাদমাধ্যমের

১৩

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১৪

১৪

রিয়ালে প্রথম ১০০ ম্যাচে কে এগিয়ে—এমবাপে নাকি রোনালদো?

১৫

সারাদেশে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬

১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মাদকসহ বিপুল চোরাচালান পণ্য জব্দ

১৭

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১৮

স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় ফেলে যায় রাস্তার ধারে

১৯

আবারও বাড়ল তেলের দাম

২০