RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন

জাতীয় দলে আরও ৫-৭ বছর খেলতে চান বিজয়

ছবিঃ সংগৃহীত

সবশেষ বিপিএলে খেলা হয়নি এনামুল হক বিজয়ের। এবার ঢাকা লিগে মাঠে নামতে যাচ্ছেন এই ক্রিকেটার। খেলবেন মোহামেডানের হয়ে। আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন দলকে চ্যাম্পিয়ন করার কথা।

শুরুতে ঢাকা লিগ নিয়ে অতীতের কথা টেনে বিজয় বলেন, ‘আমি ১৭ শেষ করে প্রিমিয়ার লীগে ডাক পাই। কোনোভাবে তারা পছন্দ করে, তাদের উইকেটকিপার একটু কম ছিল। তারপরের থেকে আমি আসলে বড় হতে হতে ২০১২ থেকে একটু বুঝা শিখলাম। ১২-র পরের থেকে আমি লিস্ট এ ক্রিকেটটা খেলা শুরু করি। তখন আবাহনীকে চ্যাম্পিয়ন হতে দেখেছি, আমি গাজী-তে চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু মোহামেডান অনেক বড় টিম, অনেক বড় টিম।’

‘আমি ১০০% চেষ্টা করব (মোহামেডানকে শিরোপা জেতাতে)। আর সাথে আমাদের অনেক বড় বড় প্লেয়ার আছে যারা ঘরোয়া ক্রিকেটে অনেক নামী দামী প্লেয়ার এবং পারফর্ম করে আসছে এবং জাতীয় দলেও তারা ভালো মতো প্রতিনিধিত্ব করছে।’

জাতীয় দলের হয়ে আরো ৫-৭ বছর খেলার কথা জানিয়ে বিজয় বলেন, ‘প্রিমিয়ার লিগ সবসময় আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আল্লাহর রহমত করছে এবং আমি চেষ্টা করছি ভালো করার। এবার একটা বড় চ্যালেঞ্জ আছে আমার টিমকে চ্যাম্পিয়ন করানো। তসেটা যদি করতে পারি, সেরকম অনুযায়ী পারফরম্যান্স করতে পারি, অবশ্যই নির্বাচকরা তো বাইরে রাখবে না আশা করি।’

‘আমি এখনো চিন্তা করি আমি ৫-৭ বছর যদি পারফরম্যান্স করতে থাকি আমি জাতীয় দলে খেলা ডিজার্ভ করব, যদি আমি এভাবে ফিটনেস এবং পারফরম্যান্স ধরে রাখতে পারি। আরও ৫-৭ বছর তো অবশ্যই জাতীয় দলে খেলতে চাই। সাথে ঘরোয়াতে যেরকম আমার নাম আছে, যেভাবে আমি সম্মানের সাথে খেলি, সেই সম্মানটা বজায় যেন থাকে সেটার চেষ্টা করব সবসময় পারফরম্যান্স দিয়ে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতো বজ্রপাত সুনামগঞ্জে জানলে তো বিয়েই করতাম না : স্পিকার

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করবো : প্রধানমন্ত্রী

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

সেপ্টেম্বর থেকে যেসব স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না

বাংলাদেশ থেকে ফেরার পথে ডলারসহ ভারতীয় নাগরিক আটক

নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

কোনো ছাড় নয়, মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‌্যাবের অভিযানে ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি  গ্রেফতার

জাতীয় দলে আরও ৫-৭ বছর খেলতে চান বিজয়

১০

হযরত শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

১১

জাতীয় সংসদের অধিবেশন শুরু

১২

ইউরোপ মাতাতে যাচ্ছেন জেমস

১৩

৯ বছরের শিশুকে হাত-পা বেঁধে ‘ধর্ষণ’

১৪

ওবায়দুল কাদেরের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ১৭ মে থেকে শুরু যুক্তিতর্ক

১৫

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং—বিদ্যুৎমন্ত্রীর আশ্বাস

১৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

ফ্যামিলি কার্ড প্রকল্পে ত্রুটি দ্রুত সংশোধন করা হবে: অর্থমন্ত্রী

১৮

সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই’ ক্যাম্পেইন শুরু

১৯

বিকালে বসছে সংসদ অধিবেশন, উত্থাপন হবে গুরুত্বপূর্ণ বিল

২০