RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মাদকসহ বিপুল চোরাচালান পণ্য জব্দ

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি, প্যান্টের কাপড় ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারীরা ভারত থেকে মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বাংলাদেশে পাচারের চেষ্টা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ১৫ বিজিবির চারটি বিশেষ টহলদল পৃথকভাবে অভিযান পরিচালনা করে।

অভিযানগুলো পরিচালিত হয় ২৮ এপ্রিল ২০২৬ রাত ২:৩০টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাগরাজ এলাকায়, ২৭ এপ্রিল রাত ৮:২০টায় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী এলাকায়, একইদিন রাত ১০:৪৫টায় কুড়িগ্রামের বালাতারী এলাকায় এবং বিকাল ৩:৪০টায় লালমনিরহাট সদর উপজেলার কর্ণপুর এলাকায়।

টহল চলাকালে সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেন্সিডিল সদৃশ ফেয়ারডিল সিরাপ ৫০ বোতল, ইস্কাফ সিরাপ ৪৭ বোতল, জিরা ১০৩ কেজি, চিনি ১৩০ কেজি, প্যান্টের কাপড় ৭০ পিস এবং বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের অভিযান ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৬১১ বোতল মাদক জব্দ, গ্রেফতার ৩

গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ঘোড়াঘাটে বৃদ্ধাকে বেঁধে হত্যা, লুটের মালসহ তিনজন আটক

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

আগামী দুইদিন ৮ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব নিতে পারেন স্কালোনি, দাবি সংবাদমাধ্যমের

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১৪

রিয়ালে প্রথম ১০০ ম্যাচে কে এগিয়ে—এমবাপে নাকি রোনালদো?

সারাদেশে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১০

১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মাদকসহ বিপুল চোরাচালান পণ্য জব্দ

১১

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১২

স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় ফেলে যায় রাস্তার ধারে

১৩

আবারও বাড়ল তেলের দাম

১৪

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু

১৫

মমেক হাসপাতালে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

১৬

সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী, ৬ জনের মৃত্যু

১৭

দেশে কমেছে স্বর্ণের দাম, আজকের বাজারদর কত

১৮

হাসির আড়ালে লুকানো কষ্ট: ঢাকী বানিয়ে কোনো রকমে বেঁচে আছেন কামিনি দাস

১৯

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

২০