RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

চীনের উপহারের হাসপাতাল ৫০০ বেড জেনারেল ও ৫০০ বেড বিশেষায়িত হবে- স্বাস্থ্য সচিব

ছবিঃ আরসিটিভি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরি বলেছেন, নীলফামারিতে এক হাজার শয্যাবিশিষ্ট যে হাসপাতাল হবে। তার মধ্যে ৫০০ বেড হবে সাধারণ জেনারেল হাসপাতাল এবং ৫০০ বেড হবে বিশেষায়িত হাসপাতাল। আমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলো গণপূর্ত, স্বাস্থ্য প্রকৌশলি অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর এবং এনএপিডি এই চারটা কারিগরি প্রতিষ্ঠান কারিগরি দিকগুলো নিয়ে আলোচনা করে আমাদের একটি থিম্যাটিক নকশা তৈরি করে দেবেন। সে অনুসারে গঠিত কমিটির সুপারিশমালাসহ প্রতিবেদন আগামী ১৬ তারিখের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হবে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নীলফামারীর টেক্সটাইল মাঠে চীনের উপহারের এক হাজার শয্যার বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য সচিব আরও বলেন, নীলফামারীতে এয়ারপোর্ট আছে, এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে পারে। এখানে ট্রেন, রেল যোগাযোগ আছে। যা আরো উন্নত হতে পারে। এখানে সড়ক যোগাযোগে মহাসড়ক আছে। সার্বিক যোগাযোগ কাঠামোর সুফলটা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। এছাড়াও এখান থেকে সার্ক অঞ্চলের যোগাযোগটা আমার মনে হয় সহজ হবে। সেই ক্ষেত্রে এই এলাকা চিকিৎসার হাব হবে এবং সেন্টার অব এক্সিলেন্স হবে। সেই বিবেচনায়ও আমরা এই স্থানকে সুপারিশ করেছি।

এই এলাকায় ১৬টি জেলায় প্রায় আড়াই কোটি জনগণ আছে। আমরা কিছু কিছু সার্ভে করেছি। এখানে ক্যানসার, হৃদ্‌রোগ, কিডনি রোগ এই সমস্ত রোগগুলো আমরা দেখছি, ডেটা নিচ্ছি। গত পাঁচ বছর, দুই বছর এই সমস্ত ডেটা নিচ্ছি যে এখানে কি ধরনের রোগীরা ঢাকা যায় কিংবা রাজশাহী শহরে চলে যায় কিংবা বাইরে চলে যায়। আমরা লক্ষ্য করেছি খুলনা অঞ্চল থেকেই অনেক বড় একটা সার্কেলের রোগীরা বাইরে চলে যায়। তাই সবকিছু বিবেচনায় আমরা এই স্থানটি নির্ধারণ করেছি।

এসময়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামান সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে ছেলে ঢাকা থেকে গ্রেফতার

লালমনিরহাটে ব্রাকের উদ্যোগে প্রায় ২৮ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাইবান্ধায় দুধ দিয়ে গোসল করে বিএনপি ছাড়লেন তোতা মিয়া

‎‎কুড়িগ্রামে কমছে পানি, বাড়ছে নদীভাঙন

ভারত-বাংলাদেশ সীমান্তে প্রাণ গেল বিএসএফ সদস্যের

গাইবান্ধায় শিবির নেতা হত্যায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে, চাচাতো ভাই-বোনের মৃত্যু

গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরন সভা

লালমনিরহাটে তিস্তা নদীতে ভেসে আসা অর্ধগলিত অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

নীলফামারীতে সড়ক দূঘটনায় নিহত ১, আহত ১৫

১০

দিনাজপুরে পুকুরে গোসল করতে গিয়ে, একই পরিবারের ৩ জন নিহত

১১

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

১২

গাইবান্ধায় কীটনাশক পানে এক নারীর মৃত্যু

১৩

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১৪

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১৬

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১৭

ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

১৮

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৯

নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ

২০