RCTV Logo আরসিটিভি ডেস্ক
১১ অগাস্ট ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন

পঞ্চগড়ে ফের দেখা দিতে শুরু করেছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য

ছবিঃ সংগৃহীত

পঞ্চগড়ে আবারও দেখা দিতে শুরু করেছে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য। অনুকূল আবহাওয়া আর মেঘমুক্ত আকাশে সীমান্তবর্তী এই জেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখেই দেখা গেছে বরফাচ্ছাদিত এ পর্বতচূড়া।

আগষ্টের শুরুতেই আজ মঙ্গলবার সকাল দশটার দিকে হালকা অপূর্ব কাঞ্চনজঙ্ঘার দৃশ্য স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

এই অপূর্ব কাঞ্চনজঙ্ঘা ভোরের আলো কিংবা বিকেলের শেষ সূর্যের রশ্মি যখন বরফে ঢাকা পর্বতের গায়ে পড়ে, তখন বদলে যায় কাঞ্চনজঙ্ঘার রূপ। সূর্যের অবস্থান ও আলোর তারতম্যে কখনো সাদা, কখনো গোলাপি, আবার কখনো লালচে আভায় দেখা যায় পর্বতচূড়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় সেই অপূর্ব দৃশ্য।

স্থানীয় বাসিন্দা মশিউর রহমান বলেন, আজ সকালে মাঠে কাজ করছিলাম। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি কাঞ্চনজঙ্ঘা। এত পরিষ্কার দৃশ্য খুব কমই দেখা যায়। দেখে সত্যিই দারুণ লাগছে। রাবিক আল হাসান বলেন, এবার আগস্টে শুরু থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। শীতের আগে এভাবে পর্বত দেখা গেলে পর্যটকের সংখ্যাও বাড়বে। আশা করছি, এ মৌসুমে আগের বছরের তুলনায় ব্যবসা ভালো হবে।

কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি পঞ্চগড়ের তেঁতুলিয়ার রয়েছে আরও নানা প্রাকৃতিক আকর্ষণ। তেঁতুলিয়া ডাকবাংলো এলাকা থেকে সন্ধ্যার পর ভারতের দার্জিলিং ও শিলিগুড়ির পাহাড়ি এলাকার আলোও দেখা যায়। দিনে কাঞ্চনজঙ্ঘার বরফঢাকা চূড়া আর সন্ধ্যায় দূর পাহাড়ের আলোর মায়াবী দৃশ্য প্রকৃতিপ্রেমীদের কাছে যা বাড়তি আকর্ষণ তৈরি করে।

বাংলাবান্ধা স্থলবন্দর থেকে নেপালের দূরত্ব প্রায় ৬১ কিলোমিটার, ভুটান ৬৪ কিলোমিটার, দার্জিলিং ৫৮ কিলোমিটার এবং শিলিগুড়ি প্রায় ৮০ কিলোমিটার। ভারত, নেপাল ও ভুটানের কাছাকাছি অবস্থানের কারণে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকাগুলো দেশের পর্যটকদের কাছেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে ফের দেখা দিতে শুরু করেছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য

দিনাজপুরে ৩২ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১

আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

বুধবার আখেরি চাহার সোম্বা: যে কারণে দিনটি গুরুত্বপূর্ণ

বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘুরে দাঁড়াতে শুরু করেছে 

লালমনিরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব

বার্সেলোনায় যেতে নতুন কৌশল আলভারেজের

১০

বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত

১১

ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

১২

নাটোরে হালতির বিলে ঝড়ের তাণ্ডব, বাবার চোখের সামনেই ডুবে গেল ছেলে

১৩

প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার

১৪

ধাপেরহাটে যুবদল নেতা স্বপনের জানাজায় হাজারো মানুষের ঢল

১৫

‎লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ইস্কাপ সিরাপ, ইয়াবা ও হেরোইন জব্দ

১৬

আইম্যাক্সে নির্মিত হচ্ছে ‘বারাণসী’, মুক্তিতে বড় সংকট

১৭

‎কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

১৮

নাটোরে মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণ

১৯

দেশে স্বর্ণের দাম আবারও বাড়ল

২০