RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১১ অগাস্ট ২০২৬, ৬:০১ অপরাহ্ন

লালমনিরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট সদর উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মিজানুরকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১০ আগস্ট) রাত ১০টা ৫০ মিনিটে রংপুর জেলার তাজহাট থানাধীন মডার্ন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৩।গ্রেপ্তার মিজানুর লালমনিরহাট সদর থানাধীন নামা খোলাইঘাট (চিনাতুলি) গ্রামের মো. আলতাফের ছেলে।র‌্যাব জানায়, মামলার এজাহার অনুযায়ী ভুক্তভোগী কিশোরী একজন বুদ্ধিপ্রতিবন্ধী।

আসামি মিজানুর তাকে ঢাকা যাওয়ার কথা বলে দেখা করতে বলে। গত ১৪ জুলাই ২০২৬ দুপুর ১টা ১০ মিনিটে সরল বিশ্বাসে কিশোরীটি আসামির সঙ্গে তিস্তা নদীর পাড়ে দেখা করতে গেলে মিজানুর তাকে জোরপূর্বক জনৈক মো. তাইজুল ইসলাম (৪৭)-এর পাটক্ষেতের ভেতরে নিয়ে যায়। সেখানে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগী ডাকচিৎকার করার চেষ্টা করলে আসামি তার মুখ চেপে ধরে।

একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আসামিকে হাতেনাতে ধরার চেষ্টা করলে সে দৌড়ে পালিয়ে যায়।পরে ভুক্তভোগীর পরিবার তাকে উদ্ধার করে লালমনিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান।এ ঘটনায় গত ১৮ জুলাই ভুক্তভোগীর মা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলাটির নম্বর-২৯। মামলা দায়েরের পর থেকেই মিজানুর আত্মগোপনে ছিল।র‌্যাব-১৩ জানায়,

মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল সোমবার রাতে রংপুরের মডার্ন মোড় এলাকায় অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ ও বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে ফের দেখা দিতে শুরু করেছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য

দিনাজপুরে ৩২ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১

আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

বুধবার আখেরি চাহার সোম্বা: যে কারণে দিনটি গুরুত্বপূর্ণ

বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘুরে দাঁড়াতে শুরু করেছে 

লালমনিরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব

বার্সেলোনায় যেতে নতুন কৌশল আলভারেজের

১০

বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত

১১

ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

১২

নাটোরে হালতির বিলে ঝড়ের তাণ্ডব, বাবার চোখের সামনেই ডুবে গেল ছেলে

১৩

প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার

১৪

ধাপেরহাটে যুবদল নেতা স্বপনের জানাজায় হাজারো মানুষের ঢল

১৫

‎লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ইস্কাপ সিরাপ, ইয়াবা ও হেরোইন জব্দ

১৬

আইম্যাক্সে নির্মিত হচ্ছে ‘বারাণসী’, মুক্তিতে বড় সংকট

১৭

‎কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

১৮

নাটোরে মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণ

১৯

দেশে স্বর্ণের দাম আবারও বাড়ল

২০