RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১১ অগাস্ট ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

‎লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ইস্কাপ সিরাপ, ইয়াবা ও হেরোইন জব্দ

ছবিঃ আরসিটিভি

‎লালমনিরহাটের সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ইস্কাপ সিরাপ, ইয়াবা ট্যাবলেট ও হেরোইন জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। জব্দকৃত মাদকের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ১১ হাজার ১০০ টাকা।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা যায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোগলহাট, ঝাউরানী ও রামখানা বিওপির টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।

‎বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক চোরাচালান করবে। ওই তথ্যের ভিত্তিতে ১০ আগস্ট রাত ৯টায় মোগলহাট বিওপির আওতাধীন কর্নপুর জুকিটারী, ১১ আগস্ট রাত সাড়ে ১২টায় ঝাউরানী বিওপির আওতাধীন উত্তর ঝাউরানী এবং ভোর সাড়ে ৪টায় রামখানা বিওপির আওতাধীন দক্ষিণ শিংঝাড় এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযান চলাকালে টহল দলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করেন। পরে তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা সঙ্গে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারতীয় ইস্কাপ সিরাপ ২৪৬ বোতল, ইয়াবা ট্যাবলেট ২৯টি এবং হেরোইন ২ গ্রাম জব্দ করা হয়।

‎জব্দকৃত ভারতীয় ইস্কাপ সিরাপের সিজার মূল্য ৯৮ হাজার ৪০০ টাকা, ইয়াবা ট্যাবলেটের সিজার মূল্য ৮ হাজার ৭০০ টাকা এবং হেরোইনের সিজার মূল্য ৪ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মাদকের সিজার মূল্য ১ লাখ ১১ হাজার ১০০ টাকা।

‎১৫ বিজিবির অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, মাদক চোরাচালান চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান ও মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এছাড়াও, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব

বার্সেলোনায় যেতে নতুন কৌশল আলভারেজের

বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত

ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

নাটোরে হালতির বিলে ঝড়ের তাণ্ডব, বাবার চোখের সামনেই ডুবে গেল ছেলে

প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার

ধাপেরহাটে যুবদল নেতা স্বপনের জানাজায় হাজারো মানুষের ঢল

‎লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ইস্কাপ সিরাপ, ইয়াবা ও হেরোইন জব্দ

আইম্যাক্সে নির্মিত হচ্ছে ‘বারাণসী’, মুক্তিতে বড় সংকট

‎কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

১০

নাটোরে মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণ

১১

দেশে স্বর্ণের দাম আবারও বাড়ল

১২

চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১৩

সরাসরি বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের

১৪

লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুন

১৫

রাষ্ট্রপতি নির্বাচন চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

১৬

হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের

১৭

আজ ১১ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ১১ আগস্ট ২০২৬

১৯

লালপুরে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

২০