RCTV Logo ‎কুড়িগ্রাম প্রতিনিধি
১১ অগাস্ট ২০২৬, ২:৩০ অপরাহ্ন

‎কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

‎সোমবার (১০ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

‎আটক আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।

‎স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে কয়েকজন ব্যক্তি সীমান্ত পিলার ৯৮৮-এর কাছে কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যদের সামনে পড়েন তারা। বিএসএফের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও আজিবর রহমান পালানোর সময় বিএসএফের হাতে আটক হন।

‎পরে বিষয়টি জানতে পেরে আজিবরকে দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। আটক নাগরিককে দেশে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

‎বিজিবি জানিয়েছে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব

বার্সেলোনায় যেতে নতুন কৌশল আলভারেজের

বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত

ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

নাটোরে হালতির বিলে ঝড়ের তাণ্ডব, বাবার চোখের সামনেই ডুবে গেল ছেলে

প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার

ধাপেরহাটে যুবদল নেতা স্বপনের জানাজায় হাজারো মানুষের ঢল

‎লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ইস্কাপ সিরাপ, ইয়াবা ও হেরোইন জব্দ

আইম্যাক্সে নির্মিত হচ্ছে ‘বারাণসী’, মুক্তিতে বড় সংকট

‎কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

১০

নাটোরে মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণ

১১

দেশে স্বর্ণের দাম আবারও বাড়ল

১২

চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১৩

সরাসরি বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের

১৪

লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুন

১৫

রাষ্ট্রপতি নির্বাচন চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

১৬

হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের

১৭

আজ ১১ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ১১ আগস্ট ২০২৬

১৯

লালপুরে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

২০