RCTV Logo বিনোদন ডেস্ক
১১ অগাস্ট ২০২৬, ২:৩৩ অপরাহ্ন

আইম্যাক্সে নির্মিত হচ্ছে ‘বারাণসী’, মুক্তিতে বড় সংকট

ছবিঃ সংগৃহীত

বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণে এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি। জনপ্রিয় নির্মাতা এসএস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’ দিয়ে পূর্ণাঙ্গভাবে আইম্যাক্স (IMAX) প্রযুক্তিতে পা রাখতে যাচ্ছে দেশটি। ইংরেজি ভাষার বাইরে এটিই ভারতের প্রথম কোনো সিনেমা, যার পুরো চিত্রধারণই সম্পূর্ণ আইম্যাক্স ফরম্যাটে করা হচ্ছে। খবর ইন্ডিয়া টাইমস এর।

সম্প্রতি ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ মুক্তির পর ভারতে আইম্যাক্স অভিজ্ঞতার চাহিদা আকাশচুম্বী হয়ে ওঠে। দর্শকেরা বাড়তি অর্থ খরচ করে আইম্যাক্সে সিনেমাটি দেখতে আগ্রহী হয়েছে। কিন্তু উঠে এসেছে এক বড় সংকট। সিনেমার এত বিশাল বাজারের দেশেও বর্তমানে পুরো ভারতে মাত্র ২৬টির মতো আইম্যাক্স স্ক্রিন রয়েছে।

বলা হচ্ছে, দেশটিতে আইম্যাক্স স্ক্রিনের সংখ্যা না বাড়ার মূল কারণ এর আকাশচুম্বী নির্মাণ ব্যয়।

ভারতীয় মাল্টিপ্লেক্স পিভিআর আইনক্সের (PVR INOX) নির্বাহী পরিচালক সঞ্জীব কুমার বিজলি এক বক্তব্যে জানান, আইম্যাক্স একটি অত্যন্ত ব্যয়বহুল প্রযুক্তি এবং ভারতে এর প্রতিটি স্ক্রিন বসাতে আনুমানিক ১০ থেকে ১১ কোটি রুপি (প্রায় ১৪ থেকে ১৫ কোটি টাকা) খরচ পড়ে। ‘দ্য ওডিসি’র মতো সিনেমাগুলো আইম্যাক্সে দুর্দান্ত সাফল্য পেলেও সব হলিউড চলচ্চিত্র থেকে এই ফরম্যাটে আশানুরূপ ফল বা ব্যবসা আসে না।

প্রতিবেদনে বলা হচ্ছে, হল মালিকদের নতুন বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ‘আইম্যাক্স’ প্রযুক্তি।

উল্লেখ্য, এসএস রাজামৌলি পরিচালিত মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারান অভিনীত নতুন সিনেমা ‘বারাণসী’র প্রায় ৮০ শতাংশ দৃশ্যধারণের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, যার মধ্যে বড় পরিসরের সব আইম্যাক্স (IMAX) অ্যাকশন দৃশ্যও রয়েছে। এক সাক্ষাৎকারে নির্মাতা জানান, আগামী বছর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির গল্প দর্শককে মহাদেশ ও সময়ের সীমানা পেরিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করাবে। গল্পটি ভারতের পবিত্র নগরী বারাণসী থেকে শুরু হয়ে অ্যান্টার্কটিকা ও আফ্রিকা পেরিয়ে অতীতে ফিরে প্রাচীন রোম ঘুরে আবার বারাণসীতে এসে শেষ হবে; আর সিনেমাটির এই বিশাল ক্যানভাসের মূল অনুভূতি অক্ষুণ্ণ রাখতেই টিজারে গল্প প্রকাশ না করে অভিজ্ঞতার ওপর জোর দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব

বার্সেলোনায় যেতে নতুন কৌশল আলভারেজের

বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত

ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

নাটোরে হালতির বিলে ঝড়ের তাণ্ডব, বাবার চোখের সামনেই ডুবে গেল ছেলে

প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার

ধাপেরহাটে যুবদল নেতা স্বপনের জানাজায় হাজারো মানুষের ঢল

‎লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ইস্কাপ সিরাপ, ইয়াবা ও হেরোইন জব্দ

আইম্যাক্সে নির্মিত হচ্ছে ‘বারাণসী’, মুক্তিতে বড় সংকট

‎কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

১০

নাটোরে মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণ

১১

দেশে স্বর্ণের দাম আবারও বাড়ল

১২

চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১৩

সরাসরি বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের

১৪

লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুন

১৫

রাষ্ট্রপতি নির্বাচন চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

১৬

হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের

১৭

আজ ১১ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ১১ আগস্ট ২০২৬

১৯

লালপুরে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

২০