RCTV Logo বিনোদন ডেস্ক
৩০ জুন ২০২৬, ১:০৯ অপরাহ্ন

চার দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

ছবিঃ সংগৃহীত

বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলে মাত্র চার দিনেই ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত বলিউড কমেডি সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। মুক্তির প্রথম তিন দিনের মাথায় উইকএন্ড পেয়ে আয়ে বেশ এগিয়ে যায় সিনেমাটি। প্রথম কর্মদিবসে অর্থাৎ চতুর্থ দিনে বেশ খানিকটা আয় কমলেও ১০০ কোটি ছাড়িয়ে যায় আহমেদ খান পরিচালিত এই সিনেমাটি।

স্যাকনিল্ক থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, চার দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস কালেকশন বা বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১০৬ কোটি ৪৮ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৩৮ কোটি ৫৭ লাখ টাকা।

এর মধ্যে ভারতের অভ্যন্তরীণ বাজার থেকে মোট গ্রস আয় এসেছে ৮৬ কোটি ৫৩ লাখ রুপি, যার নেট কালেকশন ৭২ কোটি ২৫ লাখ রুপি। অন্যদিকে আন্তর্জাতিক বা ওভারসিজ বাজার থেকে সিনেমাটি এ পর্যন্ত তুলে নিয়েছে ১৯ কোটি ৯৫ লাখ রুপি।

মুক্তির চতুর্থ দিনে অর্থাৎ প্রথম সোমবার ভারতের ১০ হাজার ৯২২টি শো থেকে সিনেমাটি নেট সাড়ে ৮ কোটি রুপি এবং ওভারসিজ থেকে আরও ৩ কোটি রুপি আয় করে; বিশ্বব্যাপী একশো কোটির অভিজাত ক্লাবে নিজের নাম লেখায় ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।

এর আগে গত বৃহস্পতিবার অগ্রিম প্রদর্শনী বা পেইড প্রিভিউয়ের মাধ্যমে ৩ কোটি ৭৫ লাখ রুপি আয় করে ভারতের বক্স অফিসে খাতা খোলে সিনেমাটি। এরপর মুক্তির প্রথম দিন শুক্রবারে ১৫ কোটি ২৫ লাখ এবং দ্বিতীয় দিন শনিবারে ২০ কোটি রুপি আয় করে এটি। সাপ্তাহিক ছুটির দিন রোববারে সিনেমাটি তার সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপি সংগ্রহ করে। কর্মদিবসের প্রথম দিন সোমবারে এসে আয়ের ক্ষেত্রে স্বাভাবিক পতন লক্ষ্য করা গেলেও সাড়ে ৮ কোটি রুপির এই সংগ্রহকে দীর্ঘমেয়াদি সফলতার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। মূলত পারিবারিক দর্শক ও ফ্র্যাঞ্চাইজিপ্রেমীদের আকর্ষণের কারণেই সিনেমাটি কর্মদিবসেও ভালো ব্যবসা ধরে রাখতে পেরেছে।

উল্লেখ্য, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাটি ২০০৭ সালের ব্লকবাস্টার ‘ওয়েলকাম’ এবং ২০১৫ সালের ‘ওয়েলকাম ব্যাক’-এর পর এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। সাম্প্রতিক সময়ের অন্যতম বড়। তারকাবহুল এই সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন সুনীল শেঠি, পরেশ রাওয়াল, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, আফতাব শিবদাসানি এবং জ্যাকি শ্রফের মতো একঝাঁক জনপ্রিয় তারকা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

কুড়িগ্রামে কমছে নদীর পানি,তীব্র হচ্ছে ভাঙন,আধা ঘন্টায় নদীর পেটে ২৫ ঘর

গাইবান্ধায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

বন্ধুত্ব থেকে দাম্পত্য, এবার একসঙ্গে বিসিএস ক্যাডার—নাটোরের বাদল ও জেরিনের অনন্য সাফল্যের গল্প

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

নামাজের সময়সূচি – ৩০ জুন ২০২৬

আজ ৩০ জুন, দিনটি কেমন যাবে আপনার?

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচা কে পিটিয়ে হত্যা, ভাতিজা গ্রেফতার

লাওতারো নাকি আলভারেজ, নকআউটে আর্জেন্টিনার ভরসা কে?

১০

গোবিন্দগঞ্জে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১১

নলডাঙ্গা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা

১২

গাইবান্ধায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মারধর ও ভাংচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন 

১৩

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

১৪

উইকেট তুলতে ব্যর্থ বাংলাদেশ, বড় লিডের পথে জিম্বাবুয়ে

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্প: প্রায় ১ হাজার ৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার

১৬

পাকিস্তানি ছেলের সাথে বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা

১৭

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী

১৮

লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

১৯

হার্টের রিং ও চোখের লেন্সের খরচ অর্ধেকে নেমে আসবে: প্রধানমন্ত্রী

২০