RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ১:০১ অপরাহ্ন

গাইবান্ধায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী দুলালি বেগমকে (৫৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী বিরাজ মিয়াকে আটক করেছে পুলিশ। ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার।

নিহত দুলালি বেগম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে।

আটক বিরাজ কাটাবাড়ী ইউনিয়নের সদর কলোনি গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে ১৯ বছর আগে শাশুড়ি হত্যার অভিযোগও রয়েছে। তার স্ত্রী দুলালী বেগমই ওই মামলায় কারাগার থেকে জামিন করিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলের দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী দুলালির বুকে একের পর এক ছুরিকাঘাত করে স্বামী বিরাজ। এতে ঘটনাস্থলেই মারা যান দুলালি। অবস্থা বেগতিক দেখে পাশের জমিতে পাটক্ষেতে আত্মগোপন করেন বিরাজ। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করে থানায় নেয় গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

দুলালি বেগম হত্যার ঘটনার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মণ ঢাকা পোস্টকে জানান, ২০০৭ সালে বিরাজের বিরুদ্ধে তার শাশুড়ি সেলিনা বেগমকে হত্যার অভিযোগে একটি মামলা হয়। নিহত সেলিনা বেগমের ভাই মামলাটি দায়ের করেছিলেন। এ মামলায় কারাগারে থাকাকালে স্ত্রী দুলালি বেগম তাকে জামিনে মুক্ত করিয়েছিলেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামী বিরাজকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

কুড়িগ্রামে কমছে নদীর পানি,তীব্র হচ্ছে ভাঙন,আধা ঘন্টায় নদীর পেটে ২৫ ঘর

গাইবান্ধায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

বন্ধুত্ব থেকে দাম্পত্য, এবার একসঙ্গে বিসিএস ক্যাডার—নাটোরের বাদল ও জেরিনের অনন্য সাফল্যের গল্প

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

নামাজের সময়সূচি – ৩০ জুন ২০২৬

আজ ৩০ জুন, দিনটি কেমন যাবে আপনার?

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচা কে পিটিয়ে হত্যা, ভাতিজা গ্রেফতার

লাওতারো নাকি আলভারেজ, নকআউটে আর্জেন্টিনার ভরসা কে?

১০

গোবিন্দগঞ্জে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১১

নলডাঙ্গা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা

১২

গাইবান্ধায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মারধর ও ভাংচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন 

১৩

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

১৪

উইকেট তুলতে ব্যর্থ বাংলাদেশ, বড় লিডের পথে জিম্বাবুয়ে

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্প: প্রায় ১ হাজার ৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার

১৬

পাকিস্তানি ছেলের সাথে বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা

১৭

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী

১৮

লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

১৯

হার্টের রিং ও চোখের লেন্সের খরচ অর্ধেকে নেমে আসবে: প্রধানমন্ত্রী

২০