পরীক্ষামূলক
LIVE TV

গাইবান্ধায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মারধর ও ভাংচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন 

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা মনোহরপুর ইউনিয়নের কুমেদপুর ডিপ বাজার এলাকায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এক দিনমজুর কে মারধর ও বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ(২৯ জুন) সোমবার দুপুরে ভুক্তভোগী পরিবার গাইবান্ধা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী দিনমজুর ফরিদুল ইসলামের সহধর্মিণী মোছা. খাদিজা বেগম। তিনি জানান, ২ জুন আমার প্রতিবেশী জ্যাঠাতো শ্বশুর সাদা মিয়ার ৩ ছেলে আশাদুল, আশরাফুল, ও জিন্নাত আলীর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ডিপ বাজার এলাকায় কথা কাটা-কাটি হয়।

পরে এটাকে কেন্দ্র করে সাদা মিয়া সহ তাদের পরিবারের লোকজন আমার স্বামী কে এলোপাতাড়ি মারধর করে। পরে গুরুতরো আহত হলে তাকে পলাশবাড়ী উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আমি সহ আমার পরিবারের লোকজন স্বামীর চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় এই সুযোগে প্রতিপক্ষরা আমার বাড়িতে ঢুকে ভাংচুর সহ লুটপাট চালায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ বিষয়ে পলাশবাড়ী থানায় মামলা করতে গেলে অভিযুক্তদের সাথে যোগসাজশ করে পুলিশ মামলা গ্রহন করে নি।

এরপর গাইবান্ধা জজ কোর্টে মামলা দায়ের করি। যার মামলা নং- ২১৪/২৬।  মামলা দায়ের এর পর থেকে অভিযুক্তরা আমার পরিবার কে নানা হুমকি দিয়ে আসছে। তাদের ভয়ে বর্তমানে বাড়িতে থাকতে পারতেছি না পালিয়ে মানবেতর জীবনযাপন করছি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি পুলিশ ও প্রশাসনের কাছে নিজেদের নিরাপত্তাসহ অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন