RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৯ জুন ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।

চিকিৎসকের পরামর্শে প্রতিদিন পায়ের থেরাপি নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সোমবার (২৯ জুন) তিনি জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সকালে থেরাপি সেশন শেষে তিনি স্ত্রীর সঙ্গে একটি উন্মুক্ত স্থানে হাঁটাচলা এবং হালকা শারীরিক ব্যায়াম করেছেন।

শায়রুল কবির জানান, মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন মির্জা আব্বাস।

দলীয় সূত্র জানায়, চিকিৎসকরা তাকে নিয়মিত থেরাপি, হাঁটাচলা ও ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

প্রসঙ্গত, গত ১১ মার্চ ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে এক মাস চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়।

এরপর চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে নেওয়া হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মারধর ও ভাংচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন 

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

উইকেট তুলতে ব্যর্থ বাংলাদেশ, বড় লিডের পথে জিম্বাবুয়ে

ভেনেজুয়েলায় ভূমিকম্প: প্রায় ১ হাজার ৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার

পাকিস্তানি ছেলের সাথে বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী

লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

হার্টের রিং ও চোখের লেন্সের খরচ অর্ধেকে নেমে আসবে: প্রধানমন্ত্রী

হঠাৎ কারাগারে অসুস্থ দীপু মনি, নেওয়া হলো ঢামেকে

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা

১০

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১১

প্রস্তাবিত বাজেটকে ‘জীবন বান্ধব বাজেট’ বললেন প্রধানমন্ত্রী

১২

পাঁচ তারার স্বপ্ন বনাম সামুরাই সাহস

১৩

‎অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

১৪

জাপান ম্যাচের আগে নেইমারকে নিয়ে আশার বাণী আনচেলত্তির

১৫

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

১৬

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

১৭

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

১৯

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন

২০