বিনোদন ডেস্ক 

কয়েক মাস আগে নিজের বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নীহা। তবে ২৯ জুন, সামাজিক মাধ্যমে তার একটি পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সোমবার নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেন নীহা। সেখানে দেখা যায়, তিনি স্ট্যাটাসে ‘এঙ্গেজড’ উল্লেখ করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করেছেন একটি ছবি! বিশ্বস্ত সুত্রে জানা যায় ছেলেটি পাকিস্তানি। কয়েক মাস আগে বিদেশে ঘুরতে গিয়ে পরিচয় তাদের। এরপর পরিণয় এবং অবশেষে পারবারিক ভাবে বাগদান।
মন্তব্য করুন