RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ৭:১৪ অপরাহ্ন

​কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আইয়ুব আলী (৬৫) নামের এক বৃদ্ধকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে উত্তেজিত জনতা অভিযুক্তকে গণপিটুনি দেয়। ​আটক আইয়ুব আলী ওই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের নছরউদ্দিনের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় যাওয়া-আসার পথে আইয়ুব আলী তার সঙ্গে ‘নানা-নাতনি’র সম্পর্ক গড়ে তোলে। আজ বুধবার সকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যায় ওই বৃদ্ধ। একপর্যায়ে সে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আইয়ুব আলীকে হাতেনাতে আটক করে।

​এ ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা অভিযুক্ত বৃদ্ধকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা আইয়ুব আলীকে তাদের হাতে সোপর্দ করে। এদিকে ঘটনাটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা এ জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামনুর রশিদ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ দেওয়া হাই কোর্টের রায় বাতিল

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

​কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

মুদির দোকান ও বিউটি পার্লার আসছে ভ্যাটের আওতায়

কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল 

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ : অর্থমন্ত্রী

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৬৮৯

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

গাইবান্ধায় রেস্টুরেন্ট কর্মচারীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, উত্তেজিত জনতা, পুরিয়ে দিলো রেস্টুরেন্ট

১১

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১২

গোবিন্দগঞ্জে ৫৪ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কার, বছর না যেতেই ধস

১৩

ঋণের চাপে হতাশা, ঠাকুরগাঁওয়ে গাছে ঝুলে এক ব্যক্তির আত্মহত্যা

১৪

গাইবান্ধায় ব্রেন টিউমারে আক্রান্ত শায়রা কে বাঁচাতে বাবা-মায়ের আকুতি 

১৫

গাইবান্ধা শহরে ব্যবসায়ীর বাসায় চুরি, স্বর্ণ ও নগদ টাকা লুট

১৬

আদিতমারীতে নন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি করলেন স্কুল মাস্টার

১৭

লালমনিরহাটে তিস্তার পানি আবারও কমেছে, নেই বড় ধরনের বন্যার আশঙ্কা

১৮

চলনবিলের বুকে ইতিহাসের নীরব সাক্ষী চৌগ্রাম জমিদার বাড়ি, সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে শত বছরের ঐতিহ্য

১৯

আজ ২৪ জুন, দিনটি কেমন যাবে আপনার?

২০