RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৯ জুন ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

ছবিঃ সংগৃহীত

সবার আগে গ্রুপ পর্বের বাধা অতিক্রম করেছে মেক্সিকো। স্বাগতিকদের সমর্থনে গর্জে ওঠা গুয়াদালাহারা স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে আজ শুক্রবার ২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে টুর্নামেন্টের সহ-আয়োজকরা। গ্রুপ ‘এ’-এর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে নকআউটের টিকিট কেটে নেয় মেক্সিকানরা।

পুরো ম্যাচজুড়ে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও পার্থক্য গড়ে দেয় দ্বিতীয়ার্ধের একটি ভুল। ম্যাচের ৫০তম মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং-গিউয়ের মারাত্মক ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন লুইস রোমো। জুলিয়ান কিনোনেসের ক্রস থেকে রাউল হিমেনেজের হেডার আকাশে উঠে গেলে বলটি ধরতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন কিম। তার হাত ফসকে সামনে পড়ে যাওয়া বল জালে জড়িয়ে দেন রোমো।

গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখতে না পারলেও রক্ষণে দৃঢ়তা দেখায় মেক্সিকো। দক্ষিণ কোরিয়া বলের দখল বাড়িয়ে সমতায় ফেরার চেষ্টা চালায়, কিন্তু শেষ পর্যন্ত মেক্সিকান রক্ষণভাগ ও গোলরক্ষক রেঞ্জেল তাদের হতাশ করেন।

ম্যাচের ৮৭তম মিনিটে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ভালো সুযোগটি আসে। একটি ক্রস থেকে চো গে-সুংয়ের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন রেঞ্জেল।

ফিরতি বলেও চোকে গোল করতে দেননি তিনি। যোগ করা সময়েও কর্নার থেকে সুযোগ পেয়েছিল কোরিয়ানরা, কিন্তু হান-বিওম লির হেড লক্ষ্যভ্রষ্ট হলে শেষ আশা নিভে যায় তাদের। প্রথমার্ধে দুই দলই খুব বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেনি। মেক্সিকো শুরুতে চাপ সৃষ্টি করলেও দক্ষিণ কোরিয়া ধীরে ধীরে ম্যাচের গতি কমিয়ে আনে। ফলে বিরতিতে যাওয়ার আগে মাত্র একটি শটই লক্ষ্যে ছিল।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ থেকে নকআউট নিশ্চিত করা প্রথম দল হয়ে গেল মেক্সিকো। অন্যদিকে প্রথম ম্যাচে চেকিয়াকে হারানো দক্ষিণ কোরিয়া দ্বিতীয় ম্যাচে হেরে এখন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে গেছে।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মেক্সিকো মুখোমুখি হবে চেকিয়ার, আর দক্ষিণ কোরিয়া লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নকআউটে জায়গা নিশ্চিত করতে সেই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই সন হিউং-মিনদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

জমজ কন্যা হওয়ায় স্ত্রীকে তালাক, দেনমোহর মেটাতে সন্তান বিক্রির হুমকি

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

বিষাক্ত সাপের কামড়ে ঝরে গেল অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিরার প্রাণ, শোকে স্তব্ধ হরিপুর

ঠাকুরগাঁওয়ে গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোক

বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

নামাজের সময়সূচি – ১৯ জুন ২০২৬

আজ ১৯ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১০

ঠাকুরগাঁওয়ে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

১১

নীলফামারীতে পার্টনার কংগ্রেসে তিন স্কুলকে সম্মাননা

১২

​নীলফামারীতে তিনদিন ব্যপি জাতীয় ফলমেলা অনুষ্ঠিত

১৩

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন

১৪

গাইবান্ধায় যমুনার তীর ভাঙন রক্ষার স্লোপিং ব্লকে ধস, আতঙ্কে শত শত পরিবার

১৫

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, আটক গবাদিপশুসহ নানা চোরাচালানি পণ্য

১৬

৫ দিন ধরে আটকে থাকা ৯ জনের হঠাৎ ৪ জনের খোঁজ মিলছে না

১৭

গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ১৪ দফা চুক্তিতে কী আছে?

১৯

আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

২০