RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

​নীলফামারীতে তিনদিন ব্যপি জাতীয় ফলমেলা অনুষ্ঠিত

ছবিঃ আরসিটিভি

প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় সারা দেশের ন্যায় নীলফামারীতে পার্টনার কংগ্রেস-২০২৬ ও ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে ফলমেলার উদ্বোধন করা হয়। এটি আগামি ২০ জুন পর্যন্ত (তিনদিন) চলবে।

অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা, হুমায়রা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফারুক আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাস্বিরা আমাতুল্যা, জেলা কৃষি খামার কর্মকর্তা মো. রুহুল আমিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক আহমেদ, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা বকুল ইসলাম প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ বলেন, নিরাপদ কৃষি পন্য উৎপাদন ও কৃষক সেবা কেন্দ্রের মাধ্যমে নানা জাতের পুষ্টিকর দেশিয় ফল ও কৃষি প্রযুক্তির প্রসার ঘটাতে ফল মেলার আয়োজন করে দেশব্যপি ছড়িয়ে দেয়া। ফলের প্রদর্শনী ও নিরাপদ ফল চাষে কৃষকদের উৎসাহিত করা পার্টনার কংগ্রেসের মুল উদ্দেস্য।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে চার হাজার ১০০ উপকার ভোগী কৃষকদের মাঝে প্রণোদনা দেয়া হয়। এরমধ্যে প্রত্যেক কৃষককে ২৫ কেজি সার, ১০০ জনকে উন্নতজাতের মরিচের বীজ, সার, বলাইনাশক, এক হাজার ৪০০জনকে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষুধি গাছ বিতরণ করা হয়।

অপরদিকে, ৬৫০ জনকে মাল্টা, জলপাই, কদবেল ও আতাফলের চারা ও দুই হাজার ৩৩০ জনকে বনজ গাছের (মেহগিনি, নিম, জাম, বেল, আমড়া) চারা ও রাসায়নিক ও জৈব সার বিতরণ করা হয়।

পরে বিভিন্ন ক্যাটাগরির বাগান মালিকদের ক্রেষ্ট বিতরন করেন অতিথি বৃন্দ। এর আগে ফিতা কেটে তিনদিন ব্যপি ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। মেলায় প্রদর্শিত ফলের মধ্যে রয়েছে, আম, আনারস, কাঁঠাল, লিচু, পেঁপে, পেয়ারা, কলা, জাম, আঙ্গুর, আতাফল ও ড্রাগনসহ অন্যান্য ফল রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

নীলফামারীতে পার্টনার কংগ্রেসে তিন স্কুলকে সম্মাননা

​নীলফামারীতে তিনদিন ব্যপি জাতীয় ফলমেলা অনুষ্ঠিত

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন

গাইবান্ধায় যমুনার তীর ভাঙন রক্ষার স্লোপিং ব্লকে ধস, আতঙ্কে শত শত পরিবার

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, আটক গবাদিপশুসহ নানা চোরাচালানি পণ্য

৫ দিন ধরে আটকে থাকা ৯ জনের হঠাৎ ৪ জনের খোঁজ মিলছে না

গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ১৪ দফা চুক্তিতে কী আছে?

আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

১০

লালমনিরহাটে ছোট শিশু ‎নন্দিনী হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি হবে : ত্রাণমন্ত্রী

১১

কুড়িগ্রামে রেললাইনের ওপর বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ

১২

ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা

১৩

‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো!

১৪

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

১৫

বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন যারা

১৬

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৭

ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

১৮

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি

১৯

জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, পেছনে ফেললেন মেসিকে

২০