RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
১৯ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

বিষাক্ত সাপের কামড়ে ঝরে গেল অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিরার প্রাণ, শোকে স্তব্ধ হরিপুর

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর এলাকার পতনডোবা গ্রামে বিষাক্ত সাপের কামড়ে মিরা (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মিরা ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ বিষাক্ত সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ে মিরা। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

মিরার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। প্রতিবেশীরা জানান, হাসিখুশি ও মেধাবী এই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।

স্থানীয়রা বলেন, “সন্ধ্যায় যে মেয়েটি সবার সঙ্গে হাসি-আনন্দে সময় কাটিয়েছে, রাত পেরোতেই তার নিথর দেহ দেখতে হবে—এটা যেন বিশ্বাসই হচ্ছে না।”

এদিকে, সাপের কামড়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল সাপের কামড় প্রতিরোধে সতর্কতা অবলম্বন এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

মিরার মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্যই এক অপূরণীয় ক্ষতি। তার অসময়ে চলে যাওয়ায় সহপাঠী, শিক্ষক ও স্বজনদের চোখে এখন শুধু অশ্রু আর স্মৃতির ভিড়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

জমজ কন্যা হওয়ায় স্ত্রীকে তালাক, দেনমোহর মেটাতে সন্তান বিক্রির হুমকি

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

বিষাক্ত সাপের কামড়ে ঝরে গেল অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিরার প্রাণ, শোকে স্তব্ধ হরিপুর

ঠাকুরগাঁওয়ে গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোক

বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

নামাজের সময়সূচি – ১৯ জুন ২০২৬

আজ ১৯ জুন, দিনটি কেমন যাবে আপনার?

ঠাকুরগাঁওয়ে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

১০

নীলফামারীতে পার্টনার কংগ্রেসে তিন স্কুলকে সম্মাননা

১১

​নীলফামারীতে তিনদিন ব্যপি জাতীয় ফলমেলা অনুষ্ঠিত

১২

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন

১৩

গাইবান্ধায় যমুনার তীর ভাঙন রক্ষার স্লোপিং ব্লকে ধস, আতঙ্কে শত শত পরিবার

১৪

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, আটক গবাদিপশুসহ নানা চোরাচালানি পণ্য

১৫

৫ দিন ধরে আটকে থাকা ৯ জনের হঠাৎ ৪ জনের খোঁজ মিলছে না

১৬

গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ১৪ দফা চুক্তিতে কী আছে?

১৮

আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

১৯

লালমনিরহাটে ছোট শিশু ‎নন্দিনী হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি হবে : ত্রাণমন্ত্রী

২০