RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৮ জুন ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

৫ দিন ধরে আটকে থাকা ৯ জনের হঠাৎ ৪ জনের খোঁজ মিলছে না

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ভন্দর ২টি সীমান্তের শুন্য রেখায় ৫ দিন ধরে রাখা হয় পুশইন চেষ্টার শিকার দুই শিশু ও এক নারীসহ ৯ জনকে।এরমধ্যে গয়টাপাড়া সীমান্তের শুন্য রেখায় অবস্থান করা ৬ জনের মধ্যে দুই শিশু ও তাদের বাবা-মাকে খুঁজে পাচ্ছে না কেউ। বাকিজন গতরাতের কোন এক সময়ে সরিয়ে নেয়া হয়েছে। তবে কোথায় আছে জানে না কেউ।

গতরাতে বৃষ্টির মধ্যে বাবা-মাসহ দুই শিশুকে কোন দেশে সরিয়ে নেয়া হয়েছে তা জানা যায়নি।
বর্তমানে গয়টাপাড়া সীমান্তে অবস্থান করছে পুশইন চেষ্টার শিকার দুই যুবক।

অন্যদিকে একই উপজেলার ভন্দুরচর সীমান্তে বিএসএফ’র পুশইন চেষ্টার শিকার ৩ যুবক এখনও সীমান্তের শুন্য রেখায় রাখা হয়েছে।

বর্তমানে দুই সীমান্তে পুশইন চেষ্টার শিকার ৫ জনকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি ও বিএসএফ।

গত রোববার সকালে রৌমারীর গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন ও ভন্দুর চর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের বাঁধায় পুশইন চেষ্টার শিকার দুই শিশুসহ ৯ জনের অবস্থান হয় সীমান্তের শুন্য রেখায়।
এ বিষয়ে ৩৫ বিজিবি লেঃ অধিনায়ক হাসানুর রহমানের সাথে কোন বক্তব্য পাওয়া যায় নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় যমুনার তীর ভাঙন রক্ষার স্লোপিং ব্লকে ধস, আতঙ্কে শত শত পরিবার

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, আটক গবাদিপশুসহ নানা চোরাচালানি পণ্য

৫ দিন ধরে আটকে থাকা ৯ জনের হঠাৎ ৪ জনের খোঁজ মিলছে না

গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ১৪ দফা চুক্তিতে কী আছে?

আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

লালমনিরহাটে ছোট শিশু ‎নন্দিনী হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি হবে : ত্রাণমন্ত্রী

কুড়িগ্রামে রেললাইনের ওপর বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ

ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা

‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো!

১০

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

১১

বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন যারা

১২

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৩

ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

১৪

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি

১৫

জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, পেছনে ফেললেন মেসিকে

১৬

আজ ১৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ১৮ জুন ২০২৬

১৮

সংবাদ প্রকাশের পর বদলে গেল অসহায় বৃদ্ধের ভাগ্য, জেলা প্রশাসকের উদ্যোগে ঠাঁই হচ্ছে বৃদ্ধাশ্রমে

১৯

নতুন চুক্তি নিয়ে রোমাকে পাল্টা প্রস্তাব দিবালার

২০