RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৯ জুন ২০২৬, ২:১৮ অপরাহ্ন

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে একাধিক গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের বহনকারী একটি উবারের চালকও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে প্রায় পাঁচ মাইল এলাকায় মোট পাঁচটি পৃথক গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি হামলা শহরের কেন্দ্র দিয়ে যাওয়া ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কে সংঘটিত হয়।

ঘটনার সঙ্গে জড়িত ২২ বছর বয়সী এক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে বর্ণনা করা হয়েছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনা দলের দুই মার্কিন সমর্থক জানান, তারা বিশ্বকাপের ম্যাচ দেখতে উবারে করে স্টেডিয়ামে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি তাদের উবারের পাশে এসে দুটি গুলি ছোড়ে। এতে চালকের পায়ে গুলি লাগে।

তারা বলেন, প্রথমে তারা ভেবেছিলেন গাড়ির চাকা বিস্ফোরিত হয়েছে। পরে চালককে রক্তাক্ত অবস্থায় দেখে গুলিবর্ষণের বিষয়টি বুঝতে পারেন।

ঘটনার পর তাদের পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জবানবন্দি নেওয়া হয়। পরে পুলিশ টহল গাড়িতে করে তাদের স্টেডিয়ামে পৌঁছে দেয়।

কানসাস সিটি পুলিশের ক্যাপ্টেন জ্যাকব বেচিনা জানান, আহত উবার চালকের অবস্থা স্থিতিশীল এবং তার আঘাত প্রাণঘাতী নয়।

গুলিবর্ষণের ঘটনাগুলো অ্যারোহেড স্টেডিয়াম থেকে অন্তত চার মাইল দূরে ঘটেছে। ওই স্টেডিয়ামেই আর্জেন্টিনা বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে পরাজিত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

জমজ কন্যা হওয়ায় স্ত্রীকে তালাক, দেনমোহর মেটাতে সন্তান বিক্রির হুমকি

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

বিষাক্ত সাপের কামড়ে ঝরে গেল অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিরার প্রাণ, শোকে স্তব্ধ হরিপুর

ঠাকুরগাঁওয়ে গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোক

বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

নামাজের সময়সূচি – ১৯ জুন ২০২৬

আজ ১৯ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১০

ঠাকুরগাঁওয়ে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

১১

নীলফামারীতে পার্টনার কংগ্রেসে তিন স্কুলকে সম্মাননা

১২

​নীলফামারীতে তিনদিন ব্যপি জাতীয় ফলমেলা অনুষ্ঠিত

১৩

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন

১৪

গাইবান্ধায় যমুনার তীর ভাঙন রক্ষার স্লোপিং ব্লকে ধস, আতঙ্কে শত শত পরিবার

১৫

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, আটক গবাদিপশুসহ নানা চোরাচালানি পণ্য

১৬

৫ দিন ধরে আটকে থাকা ৯ জনের হঠাৎ ৪ জনের খোঁজ মিলছে না

১৭

গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ১৪ দফা চুক্তিতে কী আছে?

১৯

আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

২০