RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো!

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর কাছে বড় ধাক্কা খেয়েছে ফেবারিট পর্তুগাল। তবে ম্যাচের ফলের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর পারফরম্যান্স।

এদিন সবার নজর ছিল রোনালদোর দিকে। তবে তিনি প্রথমার্ধে যেমন নিষ্প্রভ ছিলেন, দ্বিতীয়ার্ধেও প্রত্যাশার ছাপ রাখতে পারেননি রোনালদো।

বেশ কয়েকবার বল পেলেও গোলমুখে কোনো শটই নিতে পারেননি তিনি। বরং সুযোগ নষ্ট করেছেন একাধিক।

ফলে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পর্তুগালকে।

তবে এদিন গোল করতে না পারায় রোনালদোর বড় টুর্নামেন্টে গোলখরা আরও দীর্ঘ হয়েছে। ২০২২ বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার পর থেকে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১০ ম্যাচে গোলের দেখা পাননি তিনি।

আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার সবচেয়ে দীর্ঘ গোলশূন্য অধ্যায়।

এছাড়া ওপেন প্লে থেকে বড় টুর্নামেন্টে তার সর্বশেষ গোল এসেছিল ইউরো ২০২০-এ জার্মানির বিপক্ষে।

উল্লেখ্য, নেশনস লিগে রোনালদো কিছু গোল পেলেও তা ইউরোপের ফ্রেন্ডলি ম্যাচগুলোকে প্রতিযোগিতামূলক করতে ফরম্যাটটি তৈরি করায় একে বড় টুর্নামেন্ট হিসেবে ধরা হয় না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ১৪ দফা চুক্তিতে কী আছে?

আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

লালমনিরহাটে ছোট শিশু ‎নন্দিনী হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি হবে : ত্রাণমন্ত্রী

কুড়িগ্রামে রেললাইনের ওপর বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ

ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা

‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো!

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন যারা

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১০

ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

১১

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি

১২

জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, পেছনে ফেললেন মেসিকে

১৩

আজ ১৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ১৮ জুন ২০২৬

১৫

সংবাদ প্রকাশের পর বদলে গেল অসহায় বৃদ্ধের ভাগ্য, জেলা প্রশাসকের উদ্যোগে ঠাঁই হচ্ছে বৃদ্ধাশ্রমে

১৬

নতুন চুক্তি নিয়ে রোমাকে পাল্টা প্রস্তাব দিবালার

১৭

বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে

১৯

গোবিন্দগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

২০