RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি 
১৮ জুন ২০২৬, ২:৪১ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে সাকিব (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব ওই গ্রামের এরশাদুল হক লিটনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ৩টার দিকে বাড়ির সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাকিব। স্বজনরা দ্রুত তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানায়, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ দিন ধরে আটকে থাকা ৯ জনের হঠাৎ ৪ জনের খোঁজ মিলছে না

গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ১৪ দফা চুক্তিতে কী আছে?

আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

লালমনিরহাটে ছোট শিশু ‎নন্দিনী হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি হবে : ত্রাণমন্ত্রী

কুড়িগ্রামে রেললাইনের ওপর বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ

ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা

‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো!

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন যারা

১০

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১১

ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

১২

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি

১৩

জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, পেছনে ফেললেন মেসিকে

১৪

আজ ১৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ১৮ জুন ২০২৬

১৬

সংবাদ প্রকাশের পর বদলে গেল অসহায় বৃদ্ধের ভাগ্য, জেলা প্রশাসকের উদ্যোগে ঠাঁই হচ্ছে বৃদ্ধাশ্রমে

১৭

নতুন চুক্তি নিয়ে রোমাকে পাল্টা প্রস্তাব দিবালার

১৮

বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে

২০